‘নতুন সংকট’ নিয়ে ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সতর্কবার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুন, ২০২৫

‘নতুন সংকট’ নিয়ে ইরানকে জাতিসংঘের পরমাণু সংস্থার সতর্কবার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ |
‘নতুন সংকট’ নিয়ে ইরানকে সতর্ক করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি এ সতর্কবার্তা দেন। বৃহস্পতিবার (২৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, যদি ইরান তাদের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা দেয় তবে বিশ্ব একটি নতুন সংকটের মুখোমুখি হতে পারে। ফ্রান্সের একটি রেডিও নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়নি। তবে এতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ইরান যদি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং পরিদর্শনে বাধা দেয়, তবে এটি আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল হবে। গ্রোসি জানান, আইএইএর উপস্থিতি কোনো উদারতামূলক উদ্যোগ নয়; বরং এটি

আন্তর্জাতিক দায়িত্ব। ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য, তাই তাদের পরিদর্শন ব্যবস্থায় থাকতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান একতরফাভাবে আমাদের কার্যক্রমে বাধা দেয় তবে এটি বিশ্বকে নতুন সংকটের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইরানের সংসদ। ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির পর এই পদক্ষেপ নিয়েছে দেশটি। ইরানের নূর নিউজ জানিয়েছে, দেশটির পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাস করেছে। সংবাদমাধ্যমটি সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পরিকল্পনার অধীনে, আইএইএ পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে

এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেন, তবেই ইরানে প্রবেশ করতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার