নতুন নোটে থাকবে জুলাই আন্দোলনের গ্রাফিতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫
     ৫:৪৪ পূর্বাহ্ণ

নতুন নোটে থাকবে জুলাই আন্দোলনের গ্রাফিতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ৫:৪৪ 104 ভিউ
নতুন ডিজাইন করা কাগজের নোট ঈদুল আজহার আগেই বাজারে ছাড়া হবে। ইতোমধ্যে বেশ কিছু নোট ছাপা হয়েছে। সেগুলো গাজীপুরের টাকশাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে অচিরেই আসবে। নতুন নোটে জুলাই আন্দোলনের সময় ও পরে ছাত্রছাত্রীদের আঁকা গ্রাফিতিগুলো স্থান পেয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলোও স্থান পেয়েছে। নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন নোট বিভিন্ন দিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাড়া হবে। পরে সেগুলো ব্যাংকগুলোর মাধ্যমে গ্রাহকদের মধ্যে বিতরণ করা হবে। জানা গেছে, ২০ টাকা মূল্যমানের নোটে রয়েছে দিনাজপুরের কান্তজির মন্দিরের ছবি। এছাড়া আরও কিছু ঐতিহাসিক ছবিও রয়েছে। এই নোট ২৭ মে বাজারে ছাড়া হবে। ৫০ টাকা মূল্যমানের নোটে

শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা দুর্ভিক্ষের চিত্র রাখা হয়েছে। এছাড়া মুসলিম ঐতিহ্যের ঐতিহাসিক মসজিদের ছবিও রয়েছে। এটি ২৯ মে বাজারে আসতে পারে। ১ হাজার টাকা মূল্যমানের নোটে রয়েছে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসেৌধের ছবি। এটি ২ জুন বাজারে ছাড়া হতে পারে। ৫ টাকা মূল্যমানের নোটে জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ এবং মুগ্ধর প্রতিচ্ছবি থাকবে। এই নোটের কাগজ আমদানি করতে দেরি হওয়ায় ঈদের আগে এটি বাজারে ছাড়া সম্ভব হচ্ছে না বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। ঈদের পর এই নোট বাজারে ছাড়া হবে। ১০ টাকা মূল্যমানের নোটে থাকবে যুব ঐক্যের প্রতীক একটি প্রতিচ্ছবি এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিত্র। ১০০ টাকার নোটে থাকবে সুন্দরবন, বনের

হরিণ এবং বাঘের ছবি থাকবে। ২০০ টাকার নোটে বাংলাদেশের ধমীয় বৈচিত্রের প্রতিক তুলে ধরা হবে। এতে থাকবে একটি মসজিদ, একটি মন্দির, একটি গির্জা এবং একটি প্যাগোডা। ৫০০ টাকার নোটে পুরোনো ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি থাকবে। এসব নোটের ডিজাইন তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এগুলো ছাপানোর জন্য বিদেশ থেকে বিশেষ নিরাপত্তা বৈশষ্ট্যিসংবলিত কাগজ আমদানি করা হচ্ছে। কাগজ দেশে এলেই এগুলোর ছাপানোর কাজ শুরু হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম