নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলো ইসরায়েলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫

নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলো ইসরায়েলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ |
ইসলামি প্রজাতন্ত্র ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হুতি ইয়েমেন থেকে দখলদার ইসরায়েলের দিকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ঘটনার পর জেরুজালেম, মধ্য ইসরায়েল ও দক্ষিণ-পশ্চিম তীরে সতর্কতা সাইরেন বাজানো হয়। যদিও ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গতকাল শনিবার (৪ অক্টোবর) স্থানীয় সময় দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে জানানো হয়, হামলা ও প্রতিরোধের ঘটনায় এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আইডিএফ বিবৃতিতে জানায়, ইয়েমেন থেকে নিক্ষেপ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরায়েল অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। পরে আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়। ইসরায়েলি সেনাদের

দাবি, হুতিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি কোনো স্থাপনায় আঘাত হানতে পারেনি। তবে সতর্কতা সাইরেন বাজানোয় জেরুজালেম ও আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। আইডিএফ আরও জানায়, ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের নিক্ষিপ্ত এটি ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ওই সময় থেকেই গাজায় হামাসবিরোধী সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। একই সময়ের মধ্যে হুতিরা অন্তত ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আইডিএফ। সূত্র: টাইমস অব ইসরায়েল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত