নজিরবিহীন অস্ত্র বিক্রি করেছে ইসরায়েল, শীর্ষ ক্রেতা কারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫

নজিরবিহীন অস্ত্র বিক্রি করেছে ইসরায়েল, শীর্ষ ক্রেতা কারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ |
ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প অস্ত্র বিক্রি করে রেকর্ড মুনাফা অর্জন করছে। প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো প্রচার করছে, তাদের অস্ত্র ‘যুদ্ধে পরীক্ষিত’। একই সঙ্গে ক্রেতাদের কাছে অস্ত্র ব্যবহারের সফলতার প্রমাণ হিসেবে গাজার কথা তুলে ধরা হচ্ছে। ২০২৪ সালে ইসরায়েল প্রায় ১৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ইউরোপ, এরপরের অবস্থানে ভারত। ফিলিস্তিনে গণহত্যা সংক্রান্ত বিচার প্রক্রিয়া চলমান। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু এরপরও বিশ্বের বিভিন্ন দেশ নজিরবিহীন মাত্রায় তেল আবিবের কাছে থেকে অস্ত্র কিনছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার প্রতিবেদক নূর ওদেহ বলেন, গাজায়

বেসামরিক মানুষের বিরুদ্ধে অসংখ্য হামলায় সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ইসরায়েলের কাছে অস্ত্র কেনাবেচা না করতে আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু এরপরও তা বন্ধ হয়নি। যতদিন মুনাফা বাড়তে থাকবে, মনে হচ্ছে ততদিন আধুনিক যুদ্ধের ‘মানব পরীক্ষাগার’ হয়ে থাকতে হবে ফিলিস্তিনিদের। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) চলতি বছরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০০টি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান অস্ত্র ও সামরিক সেবা বিক্রি করে রেকর্ড আয় করে- ৬৭৯ বিলিয়ন ডলার। শীর্ষ ১০০ অস্ত্র কোম্পানির মধ্যে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক ৯টি প্রতিষ্ঠান। ২০২৪ সালে এসব কোম্পানির সম্মিলিত আয় ছিল ৩১ বিলিয়ন ডলার। এসআইপিআরআই এর তালিকায় আছে তিনটি

ইসরায়েলি কোম্পানি। তাদের সম্মিলিত আয় ১৬.২ বিলিয়ন ডলার। ইসরায়েলি কোম্পানিগুলোর মধ্যে সর্বাধিক আয় করেছে এলবিট সিস্টেমস- ৬.২৮ বিলিয়ন ডলার। এরপর আছে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (৫.১৯ বিলিয়ন ডলার)। তৃতীয় স্থানে থাকা রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের আয় ৪.৭ বিলিয়ন ডলার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু