নগরভবনে বিরতিহীন কর্মসূচির ঘোষণা দিলেন ইশরাক – ইউ এস বাংলা নিউজ




নগরভবনে বিরতিহীন কর্মসূচির ঘোষণা দিলেন ইশরাক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ |
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগরভবনে বিরতিহীনভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপিনেতা ইশরাক হোসেন। রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন এ ঘোষণা দেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নগরভবনে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে সমর্থকদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক বলেন, ‘এই ইস্যু সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার সুযোগ নেই।’ তবে এসময় নগরবাসীর দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। নগরবাসীর দুর্ভোগ কিছুটা কমাতে নগরভবনে জন্মনিবন্ধনসহ নাগরিক সেবার কিছু কার্যক্রম চলবে বলেও জানান তিনি। তবে নগরভবনে প্রতীকী তালা খুলবে না এবং

কোনো উন্নয়ন কর্মকাণ্ড চলবে না বলে জানিয়ে দেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি ও অবৈধভাবে ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটি এই মামলার রায়েই প্রমাণিত হয়েছে। পরে আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য নিয়ে ইশরাক বলেন, ‘আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হয়েছে, সরকার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল মেয়র হিসেবে আমাকে বসতে দিবে না।’ তবে তিনি মেয়রের শপথ ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার অফিস-আদালত খুলেছে। আর ঈদের ছুটিতে বিরতির পর আজ থেকে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাকের অনুসারীরা। তার আগে ঈদের আগে ২২ দিন

আন্দোলন করেছিলেন ইশরাক সমর্থকরা। পরে ঈদে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ৩ জুন আন্দোলন কিছুটা শিথিল এবং বিরতি নেওয়ার ঘোষণা নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান