ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, যেসব জেলায় হতে পারে ভারি বৃষ্টি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, যেসব জেলায় হতে পারে ভারি বৃষ্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ |
টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় হচ্ছে বৃষ্টিপাত। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। যা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় টানা ৩ দিন রেকর্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।রোববার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন, রোববার ইউরোপিয়ান ইউনিয়ন ও আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে পাওয়া সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আগামী ২৭ কিংবা ২৮ মে (মঙ্গল বা বুধবার) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে একটি লঘুচাপ অথবা নিম্নচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি

লিখেন, এ ক্ষেত্রে বাতাসের গতিবেগ যদি ঘণ্টায় প্রায় ৬৩ কিলোমিটারের বেশি হয় তবে তাকে ঘূর্ণিঝড় বলে। তবে বাতাসের গতিবেগ যদি ঘণ্টায় প্রায় ৬৩ কিলোমিটারের চেয়ে কম হয়ে থাকে তবে তাকে লঘুচাপ (৩১ কি.মি./ঘণ্টা অপেক্ষা কম) বলা হয়। পাশাপাশি বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩১ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে হলে তাকে নিম্নচাপ এবং গতিবেগ ঘণ্টায় ৫১ থেকে ৬২ কিলোমিটার হলে তাকে গভীর নিম্নচাপ হিসেবে বিবেচনা করা হয়। পোস্টে তিনি আরও লিখেন, আগামী ২৯, ৩০, ও ৩১ মে (বৃহস্পতি, শুক্র ও শনিবার) রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য লঘুচাপ বা নিম্নচাপ অথবা গভীর নিম্নচাপের প্রভাবে রেকর্ড ব্রেকিং পরিমাণে

বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এই ৩ দিনে বাংলাদেশের ও ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের উপরে ৫০০ মিলিমিটারের বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে তিনি লিখেন, ভারি বৃষ্টিপাত কোন বিভাগের ওপরে হবে সেটি লঘুচাপ বা নিম্নচাপটি ঠিক উপকূলের কোন স্থানের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ও ঠিক কত ধীরে স্থলভাগের উপর দিয়ে অতিক্রম করবে তার ওপর নির্ভর করছে। যদি খুলনা বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে, তবে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপরে। আর যদি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে প্রবেশ করে, তবে চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে ভারি বৃষ্টি হতে

পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। মঙ্গলবার (২৭ মে) উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। প্রসঙ্গত, সম্ভাব্য এ ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ‘শক্তি’। এ ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে শ্রীলঙ্কা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার