ধনকুবের হয়েও তিন বেলা কী খান মুকেশ আম্বানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

ধনকুবের হয়েও তিন বেলা কী খান মুকেশ আম্বানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
বিশ্বের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি। বিলাসিতা আর বৈভবে জীবন মোড়ানো হলেও খাওয়াদাওয়ার ব্যাপারে খুবই সচেতন তিনি। একেবারেই ছিমছাম ও ঘরোয়া খাবারই খেয়ে থাকেন এই ধনকুবের। ৭০-এর প্রান্তে দাঁড়িয়ে যেভাবে নিজেকে ফিট রেখেছেন, সেটা খাওয়াদাওয়ায় নিয়ম মেনেই সম্ভব হয়েছে। নীতা আম্বানি জানিয়েছেন, নিরামিষ খাবার খান মুকেশ। তিনি বিশ্বাস করেন, শক্ত হাতে সব দায়িত্ব সামলাতে হলে আগে নিজেকে সুস্থ রাখতে হবে। এ ছাড়া শত ব্যস্ততা সত্ত্বেও নিজের যত্ন নিতে ভোলেন না মুকেশ। অনেকেরই ধারণা, আম্বানিদের খাবারের মেনু মনে হয় বিলাসিতায় মোড়া। তিন বেলা শৌখিন খাবার খান তারা। তবে, আসলেই কি তাই? কিছুদিন আগেই মুকেশের ডায়েট প্রকাশ্যে এনেছিলেন নীতা। খাওয়াদাওয়া নিয়ে মুকেশ আম্বানি একদমই খুঁতখুঁতে। তবে

মুকেশ খাদ্যরসিকও। সকাল থেকে রাত পর্যন্ত মুকেশ ঠিক কী কী খান, জেনে নিন— সকালের নাশতা একদমই হালকা খাবার দিয়ে দিন শুরু করেন আম্বানি। সকালের নাশতায় কোনো ভাজাপোড়া, তেলমসলা জাতীয় খাবার ছুঁয়েও দেখেন না তিনি। সকালে খান তাজা কিছু ফল, ফলের রস। ভারী খাবারের মধ্যে থাকে ইডলি-সম্বর। মাঝে মাঝে দোসা, পোহাও থাকে। দুগ্ধজাত খাবারও থাকে কখনো কখনো। দুপুরের খাবার নিরামিষভোজী মুকেশের দুপুরের মেনুতে মাছ-মাংস-ডিম কিছুই থাকে না। অনেকেরই প্রশ্ন, তাহলে মুকেশ দুপুরে কী খান। ভাত, ডাল মাখানি, সবজি, পাপড়, সালাদ, পনির, চাটনি- প্রায়দিনই এই মেন্যু থাকে মুকেশের। তবে মাঝেমাঝে ভাতের বদলে চাপাটি, ডালও খান তিনি। রাতের খাবার রাতে একেবারে অল্প খাবার খান মুকেশ। ৮টার আগেই রাতের খাবার

শেষ করেন তিনি। তার রাতের খাবারে থাকে একটা রুটি। সঙ্গে থাকে ডাল-সবজি। বাড়ির খাবার খেতেই সবচেয়ে বেশি ভালোবাসেন মুকেশ। বাড়ির রান্নাঘরে তৈরি খাবার ছাড়া মুখে তোলেন না তিনি। সূত্র : এই সময়

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার