দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতেছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তারা আগে ব্যাটিং নিয়েছে। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিক শ্রীলংকা। সিরিজ বাঁচাতে আজকের এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। কলম্বোর প্রথম ওয়ানডে ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন। এছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদকে। ডানহাতি এই পেসারের বদলে দলে এসেছেন আরেক ডানহাতি পেসার হাসান মাহমুদ। অপরদিকে সফরকারীদের মতো শ্রীলংকার একাদশেও পরিবর্তন দুটি। আগের ম্যাচে স্পিনে বাংলাদেশকে কুপোকাত করা স্বাগতিকরা,

এবার স্পিনে আরও বাড়িয়েছে শক্তি। পেস বোলিং অলরাউন্ডার মিলান রাত্নায়াকের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। এছাড়া ইশান মালিঙ্গার জায়গায় এসেছেন অভিজ্ঞ পেসার দুশমান্থ চামিরা। প্রেমাদাসায় টস জিতলে আগে ব্যাট করা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই সিরিজের আগে শেষ চার ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে লংকানরা। চলমান সিরিজের প্রথম ম্যাচেও একই বিষয়ের প্রতিফলন ঘটেছে। প্রতিটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলংকা। বিশেষ করে সন্ধ্যার পর এখানে শিশির জমে। ফলে, স্পিনাররা বেশ সুবিধা পায়। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারও এটিও প্রমাণ করেছে লংকান স্পিনাররা। ৩ স্পিনার কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা তুলে নিয়েছে বাংলাদেশের ৮ উইকেট। বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন,

‘আগের ম্যাচের ভুলগুলো যাতে এই ম্যাচে না হয় সেদিকে আমাদের মনোযোগ থাকবে। আমরা এই ম্যাচে জয়ের দিকেই সব নজর দেব। আশা করি দারুণ একটি ম্যাচ উপহার দিতে পারব।’ বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান। শ্রীলংকা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু