দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন ড. ইউনূস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪

দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ |
বাংলাদেশের পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ সংস্কার ও চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধারে মার্কিন সহায়তা চেয়েছেন তিনি। ঢাকা সফররত মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রোববার ড. ইউনূস এ সহায়তা চান। এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেগুলো নিয়ে আলোচনা করেন। ইউনূস বলেন, তার সরকার দেশের অর্থনীতি, অর্থনৈতিক খাতের সংস্কার ও পুনর্গঠন করতে চায়। বিচার বিভাগ ও পুলিশ প্রশাসন ঢেলে সাজাতে চায়। ‘এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় এবং আমাদের ইতিহাসে সবচেয়ে মাহেন্দক্ষণ’-ছাত্র অভ্যুত্থান নিয়ে বলতে গিয়ে যোগ করেন ইউনূস। তার সরকারের

নেওয়া সংস্কার কার্যক্রম তুলে ধরেন ইউনূস। তিনি বলেন, সামগ্রিক সংস্কারের লক্ষ্যে ৬টি কমিশন গঠন করা হয়েছে। তারা ভোট চুরি বন্ধ, বিচারবিভাগের সংস্কার, পুলিশ ও প্রশাসনিক সংস্কার এবং দুর্নীতি বন্ধ ও সংবিধান সংশোধনে কাজ করবে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডারসেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।তারা আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না কোটি টাকা আত্মসাত, ঢাবির জুলাইযোদ্ধা ছাত্রদল নেতা অর্ণবকে বহিষ্কার সাফল্যের মাঝে বিতর্ক, আদালতে ছুটলেন ‘ধুরন্ধর’ নির্মাতা ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ নিজের জেন্ডার তথ্য গোপন, ছাত্রদল নেতা বহিষ্কার ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ এক-এগারো সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র দেশ বাঁচাতে এগিয়ে আসুন সবাই রাতের মধ্যে ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে বড় পরিবর্তন হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল