দেশের কোথাও সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই: এম এ আজিজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫

দেশের কোথাও সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই: এম এ আজিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ |
সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, বর্তমান সরকারের অবস্থা অত্যন্ত নাজুক এবং দেশের কোথাও সরকারের কোনো কার্যকরী নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, "রাজনীতিবিদরা এখন ফাটাবাঁশের চিপায় মরছে। যদি একসাথে সবাই ফুঁ দেয়, তাহলে এই সরকারের ২৪ জন উড়ে যাবে, কিন্তু তা সম্ভব হচ্ছে না। সরকার যদি ফেল করে, তাহলে তারা সবাই ফেল করবে। কারণ, শূন্যস্থান কখনোই শূন্য থাকে না, নতুন কেউ এসে সেই জায়গা পূর্ণ করে ফেলবে।" আজিজ আরও বলেন, "বর্তমান সরকারের নেতৃত্বে যে অদক্ষতা দেখা যাচ্ছে, তা আমাকে অবাক করেছে। দেশের পরিস্থিতি এখন অনেকটাই ভেঙে পড়েছে। প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও গভর্নর স্বীকার করেছেন, দেশের ২২টি গুরুত্বপূর্ণ সেক্টরের

অবস্থা ভঙ্গুর।" তিনি বলেন, "যেসব উপদেষ্টা সরকারে নিয়োগ পেয়েছেন, তাদের বেশিরভাগই অযোগ্য এবং সঠিকভাবে কাজ করতে পারছেন না। অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কার্যক্রমও অজ্ঞাত, যার ফলে দেশের রাজনীতি এবং প্রশাসন গভীর সংকটে পড়েছে।" এম এ আজিজ আরও বলেন, "এ বছর শেষ হওয়ার আগেই যদি এই সরকার ক্ষমতায় থাকে, তবে দেশের অবস্থা আরও খারাপ হবে। একটি ফেল স্টেটের দিকে এগিয়ে যাবে দেশ। যদি এমন পরিস্থিতি হয়, তাহলে দেশের ভবিষ্যত কী হবে, তা ভাবতেও ভয়াবহ।" তিনি সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন, "এই সরকার নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষ বাড়িয়ে দিয়েছে। জনগণই তাদের প্রতিহত করবে, কারণ তারা বুঝতে পারছে, সরকার কার্যকরীভাবে দেশ পরিচালনা করতে

পারছে না।" শেষে এম এ আজিজ সরকারের উপদেষ্টা পরিষদকে তীব্র সমালোচনা করে বলেন, "এই উপদেষ্টা পরিষদ কোনো ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয়নি। যদি তারা দেশের পরিস্থিতি উন্নত করতে না পারে, তাহলে তারা পদত্যাগ করুন।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত