দুর্গাপুরে হত্যাকাণ্ডের জেরে ফের হামলায় নিহত ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫
     ৭:০৯ অপরাহ্ণ

দুর্গাপুরে হত্যাকাণ্ডের জেরে ফের হামলায় নিহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ | ৭:০৯ 95 ভিউ
রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় হাসিবুল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ওই ঘটনার জের ধরে ফের হামলার ঘটনা ঘটেছে। হামলায় ওয়াজেদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া নারীসহ আরও দুইজন আহত হয়েছে। আজ রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ওয়াজেদ আলী হোজা অনন্তকান্দি গ্রামের দলিম উদ্দিনের ছেলে। এছাড়া আহতরা নিহত ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম (৫৫) ও ছেলে মাসুম আলী (২৮)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে ওয়াজেদ আলী স্ত্রী ও ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে নিজের

পান বরেজে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের একরামুল (৩৬), ফয়সাল (২০), এমদাদুল (৪৫), হান্নান (৫০), মান্নান (৫৫) সহ প্রায় ১০-১৫ জন লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা নিয়ে অতর্কিত তাদের উপর হামলা চালায়। হামলায় ওয়াজেদ আলীর মাথা, বাঁ হাতের কব্জি ও পায়ে গুরুতর জখম হয়। স্ত্রী লাইলী বেগম ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হন। ঘটনার পর স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলীর মৃত্যু হয়। নিহত ওয়াজেদ আলীর স্ত্রী লাইলী বেগম বলেন, আমার স্বামী ও

সন্তান আদালত থেকে জামিনে এসেছেন। তবুও প্রতিপক্ষের ভয়ে আমরা নিজ বাড়িতে উঠতে পারি না। নানা সময় তারা হুমকি-ধামকি দেয়। এজন্য আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে থাকি। আজ সকালে পান বরজে কাজ করতে গেলে হামলাকারীরা আমার স্বামী ও সন্তানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এমনকি আমাকে হাত-পা ভেঙে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। উল্লেখ্য, গত ১৪ মে একই গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তি নিহত হন। সেই মামলার (দুর্গাপুর থানার মামলা নং-১৩, তারিখ ১৫ মে ২০২৫) এজাহারনামীয় আসামি ছিলেন ওয়াজেদ আলী। জামিনে মুক্ত হয়ে এলাকায় অবস্থান করছিলেন তিনি। স্থানীয়দের দাবি, ওই ঘটনার জের ধরেই এই হামলা চালানো হয়েছে। দুর্গাপুর

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পূণরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল খোলা টয়লেটের পাশে চলছে সেমাই উৎপাদন আবারও কিউবায় ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার ফের ভূমিকম্পে কাঁপল দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন তজুমদ্দিনে কীর্তনে গিয়ে প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার: সংখ্যালঘুদের জন্য আতঙ্কের নতুন নাম Blood on the Streets, Benefits at the Top বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর