দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা পড়েছেন ১৭৮ যাত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫

দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা পড়েছেন ১৭৮ যাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ |
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থগিত রয়েছে। এতে ১৭৮ জন যাত্রী আটকা পড়েছেন। মঙ্গলবার রাতের এ ঘটনা নিশ্চিত করেছেন বিমানের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা। তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড্ডয়নের আগে নিয়মিত পরিদর্শনের সময় ত্রুটি ধরা পড়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়েছে। আটকে পড়া যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। ভিসাজনিত সমস্যার কারণে বাকি তিন জনকে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান সাকিয়া সুলতানা। ঢাকা থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিমানের একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সমাধান শেষে রাতেই উড়োজাহাজটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে

যাওয়ার কথা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বোয়িং ৭৮৭-৮ মডেলের ফ্লাইট বিজি-২৪৮ মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি। বিমানের যাত্রীদের একজন বলেন, মঙ্গলবার রাতেই বোর্ডিং সম্পন্ন করে বিমানে উঠেছি। উড্ডয়নের আগে হঠাৎ ত্রুটি ধরা পড়ায় এখন হোটেলে অবস্থান করছি। কখন দেশে ফিরতে পারব, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যাত্রীরা জানান, দ্রুত ঢাকায় পৌঁছানোর জন্য বিমানের ফ্লাইটটি বেছে নিয়েছিলাম। এখন বিলম্বের কারণে নারী, শিশু ও প্রবীণসহ সব যাত্রীই ভোগান্তিতে পড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি মেরামতের পর ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!