দুই ক্লাবে যোগ দিয়েও ‘সমস্যার’ কিছু দেখছেন না তামিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫

দুই ক্লাবে যোগ দিয়েও ‘সমস্যার’ কিছু দেখছেন না তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ |
ঢাকা প্রিমিয়ার লিগে এবার দেখা যাচ্ছে অদ্ভুত এক দৃশ্য। মোহামেডান ৩ মার্চ উদ্বোধনী ম্যাচে খেলবে গুলশান ক্লাবের বিপক্ষে। ‘অদ্ভুত’ হয়ে যাচ্ছে বিষয়টা, কারণ তামিম ইকবাল। দুটো ক্লাবই ‘তামিমের’। মোহামেডানে এবার অধিনায়ক হিসেবে আছেন তিনি। ওদিকে গুলশানের সঙ্গে ‘যুক্ত’ আছেন তিনি কার্যনির্বাহী হিসেবে। এই দুই ভূমিকায় থাকলে স্বার্থের সংঘাত হওয়াটা অস্বাভাবিক কিছু নয় আদৌ। তবে বাংলাদেশের সাবেক এই ওপেনার মনে করেন, ঢাকা প্রিমিয়ার লিগে এক দলের অধিনায়কত্ব করা এবং আরেক দলের স্পন্সরশিপ আনা স্বার্থের সংঘাত সৃষ্টি করে না। সম্প্রতি তামিম শিরোনামে আসেন যখন খবর প্রকাশিত হয় যে, তিনি ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের কার্যনির্বাহী হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন।

নতুন করে প্রিমিয়ার লিগে আসা ক্লাবটির সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ একই সময়ে তিনি ঐ প্রতিযোগিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের (এমএসসি) নেতৃত্বও দেবেন। আগামী ৩ মার্চ শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে মোহামেডান আর গুলশান। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তামিম স্পষ্ট করে বলেন যে, তিনি এতে কোনো সমস্যা দেখছেন না। ‘আমি গুলশান ক্রিকেট ক্লাবের মালিক নই, এখানে বড় একটা পার্থক্য আছে। আপনারা [গণমাধ্যম] এই ধারণা তৈরি করেছেন যে আমি গুলশানের মালিক। আমি শুধু বলেছি যে, আমি দলের সঙ্গে আছি।’ ‘একটা দলকে নেতৃত্ব দেওয়া এবং আরেকটা দলের

সঙ্গে যুক্ত হওয়ার মধ্যে সমস্যা কোথায়? যদি গুলশানের বিপক্ষে কম রান করি, তাহলে কি আপনারা বলবেন আমি ইচ্ছে করে আউট হয়েছি?’ ‘আমি এখানে কোনো স্বার্থের সংঘাত দেখি না, কারণ আমি দলটির মালিক নই। আমি কেবল তাদের জন্য স্পন্সর এনেছি, এই পর্যন্তই। ব্যক্তিগতভাবে আমি এতে কোনো সমস্যা দেখি না। সবকিছুকে নেতিবাচকভাবে দেখার দরকার নেই। যদি স্পন্সররা এগিয়ে না আসে, তাহলে ১৫-২০ জন খেলোয়াড় দলই পেত না।’ খেলোয়াড়দের স্বার্থেই এভাবে দুই ভূমিকায় নেমেছেন তামিম, ইঙ্গিত দিলেন তিনি। বললেন, ‘একটু ভিন্নভাবে ভাবুন। সবসময় নেতিবাচক দিক না দেখে ইতিবাচক দিকগুলো ভাবুন। যদি আমি স্পন্সর আনতাম না এবং অন্যরাও এগিয়ে না আসত, তাহলে খেলোয়াড়দের পারিশ্রমিক অর্ধেকে নেমে

যেত। আমি শুধু একটি উদাহরণ দিচ্ছি, কিন্তু যদি স্পন্সররা না আসে, তাহলে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। তাই খেলার এবং খেলোয়াড়দের স্বার্থে ভাবুন, সবকিছুকে নেতিবাচকভাবে দেখবেন না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না