টটেনহ্যাম ছাড়ার ঘোষণা এশিয়ান ফুটবলের নায়ক সনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫

টটেনহ্যাম ছাড়ার ঘোষণা এশিয়ান ফুটবলের নায়ক সনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ |
ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলা সন হিউং মিন বর্তমান সময়ের সেরা এশিয়ান ফুটবলার। দক্ষিণ কোরিয়ার এই তারকা এক যুগ টটেনহ্যামের জার্সি পরেছেন। স্পার্সদের সঙ্গে তার আরও এক বছরের চুক্তি আছে। এর মধ্যে এক সংবাদ সম্মেলন করে সন জানিয়ে দিয়েছেন, তিনি প্রিমিয়ার লিগ ছাড়ছেন। সিউলে এক সংবাদ সম্মেলনে সন বলেন, ‘এটি আমার নেওয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। আমি মনে করি, সিদ্ধান্তটা নেওয়ার এটাই সেরা সময়। আশা করছি, সকলে আমার সিদ্ধান্তের কারণটা বুঝবে এবং এটাকে সম্মান করবে।’ সংবাদ মাধ্যম ইএসপিএন দাবি করেছে, প্রিমিয়ার লিগ ছেড়ে সন মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেসে যোগ দিচ্ছেন। যদিও কোথায় যাচ্ছেন এমন প্রশ্নে সন কোন ধারণা দেননি, ‘আমার কাছে

এখনো এর কোন উত্তর নেই।’ ক্লাব ছাড়তে চাইলেও সন টটেনহ্যামের হয়ে প্রাক মৌসুমের ম্যাচ খেলছেন। রোববার সিউলে ঘরের মাঠ ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ খেলবেন। পরবেন অধিনায়কের আর্মব্যান্ডও। স্পার্সের জার্সিতে ওটাই হতে পারে তার শেষ ম্যাচ। সন জানিয়েছেন, ক্লাবের হয়ে তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত ম্যানইউ’কে হারিয়ে ইউরোপা লিগ জেতা। সন বায়ার লেভারকুসেনে তিন মৌসুমে খেলে ২০১৬ মৌসুমে টটেনহ্যামে যোগ দেন। ১০ মৌসুমে তিনি ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৪৫৪ ম্যাচ খেলে ১৭৩ গোল করেছেন। দারুণ ফিট থেকে ক্লাবে এক দশক খেললেও ইউরোপা ছাড়া বড় কোন শিরোপা তিনি জিততে পারেননি। প্রিমিয়ার লিগে দুইয়ে শেষ করা ও চ্যাম্পিয়ন্স লিগে রানার্স হয়ে খুশি থাকতে হয়েছে

তাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন