এক্সপ্রেসওয়ের ছুটে চলা – থেমে গেল দুই তরুণের জীবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ August, ২০২৫

এক্সপ্রেসওয়ের ছুটে চলা – থেমে গেল দুই তরুণের জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ August, ২০২৫ |
পদ্মা সেতুর আলো ঝলমলে এক্সপ্রেসওয়ে। সেতুর দক্ষিণ প্রান্তে থাকা সার্ভিস এরিয়ায় তখন রাত ১০টা। কেউ কেউ হয়তো পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউ ফিরছেন কর্মদিবস শেষে। আর সেই সময়টিতেই থেমে গেল দুই তরুণের প্রাণভরা পথচলা। শরীয়তপুরের জাজিরা নাওডোবা প্রান্তে পদ্মাসেতুর ঢালে বাসচাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হন। নিহতদের মধ্যে একজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। তিনি হলেন মোহাম্মদ আলী অন্তু। তিনি ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে দুজন একই এলাকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল জাজিরার পদ্মাসেতু সার্ভিস

এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে উঠার সময় পদ্মাসেতু পার হয়ে আসা অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ওসি মো. নকিব আকরাম হোসেন বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় অবগত করেছি। তারা এসে মরদেহ নিয়ে গেছে। মোটরসাইকেলের একজন আরোহীর পরিচয় পাওয়া গেছে। এছাড়াও অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার