পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ৫ শিশু নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ August, ২০২৫

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ৫ শিশু নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ August, ২০২৫ |
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে একটি শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫ শিশু প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। এদের মধ্যে এক নারী ও একাধিক শিশু রয়েছে। শনিবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন উর্দু। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি পুরোনো একটি মর্টার শেলের কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত লাক্কি মারওয়াত সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। প্রতিবেদনে আরও জানানো হয়, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার