ইয়ামালের নৈপূন্যে বার্সেলোনার গোল উৎসব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫

ইয়ামালের নৈপূন্যে বার্সেলোনার গোল উৎসব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ আগস্ট, ২০২৫ |
এশিয়ান সফরে জিতেই চলেছে লা লিগার দল বার্সেলোনা। প্রাক-মৌসুমের এশিয়ান সফরে বার্সেলোনা বিধ্বস্ত করলো দক্ষিণ কোরিয়ান ক্লাবকে এফসি সিউলকে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) লামিনে ইয়ামাল ও বদলি নামা ফেরান তোরেসের জোড়া গোলে উৎসব করেছে লা লিগা চ্যাম্পিয়নরা। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে তারা জিতেছে ৭-৩ গোলে। ইয়ামাল, রাফিনহা ও রবার্তো লেভানদোভস্কিকে এদিন শুরুর একাদশে রাখেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। লেভানডোভস্কি ও ইয়ামালের শটে ২-০ তে পিছিয়ে পড়ার পর স্বাগতিকরা দুই গোল শোধ দেয়। ইয়াং উক চো ও ইয়াজান আল-আরাবের গোলে সমতা ফেরায় সিউল। তবে ইয়ামাল হাফটাইমের আগে স্কোর ৩-২ করেন। ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের পাস থেকে বক্সের মধ্যে বল নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকা জায়গা বের করে

বাঁ পায়ের শটে বার্সাকে লিড এনে দেন তিনি। বিরতিতে বার্সা ১১টি পরিবর্তন আনে। মার্কাস র‌্যাশফোর্ড বেঞ্চ থেকে মাঠে নামেন। ম্যানইউ থেকে বার্সেলোনায় ধারে খেলতে এসে এই ইংলিশ ফরোয়ার্ড প্রথম গোলের খুব কাছে ছিলেন। কিন্তু দুইবার তাকে ফিরিয়ে দেন স্বাগতিক কিপার। বদলি নেমে আন্দ্রেস ক্রিস্টেনসেন, তোরেস ও ভারপ্রাপ্ত অধিনায়ক গাভি জালের দেখা পান। ৮৬ মিনিটে সিউল আবার গোল করে। বদলি নামা হান-মিন জুং জাল খুঁজে পান। তবে শেষ বাঁশি বাজার আগে তোরেস তার দ্বিতীয় গোল করেন। প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে বার্সা ৩-১ গোলে হারায় ভিসেল কোবেকে। ৪ আগস্ট দক্ষিণ কোরিয়ার দায়েগু এফসির বিপক্ষে ম্যাচ খেলে শেষ হবে এই সফর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন