ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
‘সাইয়ারা’ বদলে দিয়েছে অনিতের জীবন
কখন, কীভাবে ভাগ্যরেখা বদলে যায়, তা জানা নেই কারও। ঠিক যেমন করে বদলে গেছে অনিত পাড্ডার অভিনয় জীবন। ‘সাইয়ারা’ সিনেমা মুক্তি আগেও যাঁকে সেভাবে কেউ চিনত না, সেই অভিনেত্রীকে নিয়ে এখন আলোচনার ঝড় বয়ে যাচ্ছে নেট দুনিয়ায়। কারও মুখেই নেই নেতিবাচক মন্তব্য; বরং কেবলই ঝরে পড়ছে প্রশংসা। শুধু দর্শকই নয়, নামি তারকারাও স্বীকার করছেন, অনিতের সম্ভাবনাময় অভিনেত্রীর একজন।
শুধু তাই নয়, ‘সাইয়ারা’ সিনেমার অভাবনীয় সাফল্য বদলে দিয়েছেন বলিউড নির্মাতাদের ভাবনার জগৎ। হয়তো সে কারণেই একে একে অনেক নির্মাতাই কড়া নাড়তে শুরু করছেন অনিত পাড্ডার দুয়ারে। যশরাজ ফিল্মস এরই মধ্যে তাঁর সঙ্গে তিনটি সিনেমার চুক্তিও করে ফেলেছে। পাশাপাশি ‘ন্যায়’ নামে একটি সিরিজে
এক নির্যাতিত কিশোর চরিত্রের জন্য তাঁকে চূড়ান্ত করে ফেলা হয়েছে। অথচ অভিনেত্রীর সফল সিনেমার সংখ্যা মাত্র একটি। বলিউডে সিনেমার ইতিহাসে এমন ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ হয়েছে হাতে গোনা গুটিকয়েক তারকার। সেই সৌভাগ্যবান তারকার তালিকায় এবার যুক্ত হলো অনিত পাড্ডার নাম। অথচ পেছন ফিরে তাকালে বিস্ময় জাগে এই অভিনেত্রীর ক্যারিয়ারগ্রাফের দিকে চোখ রাখলে। কেননা তিন বছর আগে ২০২২ সালে একটি ছোট চরিত্র দিয়ে সিনে পর্দায় তাঁর অভিষেক। সেই অভিষেক সিনেমা ‘সালাম ভেঙ্কি’র চরিত্রটিও সেভাবে দর্শক মনোযোগ কাড়তে পারেনি। গত বছর মুক্তি পাওয়া ‘বিগ গার্লস ডোক্ট ক্রাই’ ধারাবাহিকে তাঁর রুহি চরিত্রের কথা বা কয়জন মনে রেখেছেন, তা বলা কঠিন। তারপরও বলিউড দুনিয়ায় পথচলা থেমে
থাকেনি অনিতের। মোহিত সূরীর মতো আলোচিত নির্মাতার আতশ কাচের নিচে ঠিক ধরা দিয়েছে তাঁর প্রতিভা। সুযোগ এসেছে এই নির্মাতার ‘সাইয়ারা’ সিনেমায় অভিনয়ের। আনকোরা জুটিকে নিয়ে বানানো এই সিনেমা যে লগ্নি তুলে আনতে পারবে, তা নিয়ে অনেকে ছিলেন সন্দিহান। অথচ সবাইকে অবাক করে দিয়ে সিনে দর্শকের মাঝে ‘সাইয়ারা’ রীতিমতো আলোড়ন তুলেছে। সেই সঙ্গে অনবদ্য অভিনয় দেখে শুরু করে দিয়েছেন অনিত পাড্ডার বন্দনাগীত। ভালো লাগার জেরেই এখন অনেকে কৌতূহলী হয়ে উঠেছেন অভিয়ন জগতে অনিতের আগমনের ইতিহাস জানতে। কে এই অনিত পাড্ডা? কোথা থেকে এসেছেন? এর আগে কী কী কাজ করেছেন? এমন অনেক প্রশ্নের ঝাঁকি খুলে বসেছেন সিনেমাপ্রেমীরা। আর উত্তর খুঁজতে খুঁজতে যেসব তথ্য
বের করে আনতে পেরেছেন, তা সবাইকে করেছে বিস্মিত! এসব তথ্যের পাশাপাশি দ্য ইকোনমিক্স টাইমসসহ একাধিক সংবাদমাধ্যম থেকে আরও জানা গেছে, ‘সাইয়ারা’ সিনেমার অভাবনীয় সাফল্য রাতারাতি জাতীয় ক্রাশ বানিয়ে দেবে– তা অভিনেত্রী নিজেও কল্পনা করেননি। তাই ‘কখন কীভাবে এখানে কে জানে’– গানের মতোই এখনও চোখেমুখে বিস্ময় খেলা করছে অনিত পাড্ডার। যেজন্য সাফল্যকে পুঁজি করে সতর্কতার সঙ্গে পা ফেলা শুরু করেছেন ২২ বছর বয়সী এই তরুণী। চাইছেন, ব্যতিক্রমী গল্প, চরিত্র আর অনিন্দ্য অভিনয় দিয়ে আগামী সময়টা মুঠোবন্দি করে রাখতে।