দিল্লির সাউথ ব্লকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার জরুরি বৈঠক, চলছে আলোচনা। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫
     ৩:০৮ অপরাহ্ণ

আরও খবর

সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ

জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা?

গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা

গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন

পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট

অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী

২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত!

দিল্লির সাউথ ব্লকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার জরুরি বৈঠক, চলছে আলোচনা।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ৩:০৮ 55 ভিউ
ভারত-বাংলাদেশ সম্পর্কের এক জটিল আবহের মধ্যে নয়াদিল্লির সাউথ ব্লকে একটি অতীব গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) খলিলুর রহমান ও দেশটির ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এই উচ্চপর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকটি বর্তমানে চলছে বলে একটি ভারতীয় গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন। কলম্বো সিকিউরিটি কনক্লেভে (সিএসসি) যোগ দেওয়ার নির্ধারিত সময়ের এক দিন আগেই মঙ্গলবার আজ দিল্লিতে পৌঁছান খলিলুর রহমান। তার এই আকস্মিক সফর এবং সাউথ ব্লকের এই জরুরি বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে। এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের

ওপর জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে। দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে চিঠি পাঠানো হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এই উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে, খলিলুর রহমানের সঙ্গে তার ভারতীয় প্রতিপক্ষ অজিত দোভালের আলোচনায় শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণের মতো সংবেদনশীল বিষয়গুলোই মূল আলোচ্যসূচি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউজে সিএসসির মূল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে তার আগে এই বৈঠককে দুই দেশের মধ্যে চলমান সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত এক বছরের বেশি

সময়ে এটি ভারতে বাংলাদেশের দ্বিতীয় কোনো উপদেষ্টার উচ্চপর্যায়ের সফর, যা এই আলোচনার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। সাউথ ব্লকের বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন পুলিশে শিগগিরই বিশাল নিয়োগ: ১০ হাজার কনস্টেবল, শূন্যপদে ১৮০ সার্জেন্ট ছাত্রলীগ কর্মীর বাড়িতে গিয়ে হুমকি: জনতার রোষে পড়া শিবির নেতাকে পুলিশের উদ্ধার জিম্বাবুয়েকে বিদায় করে সেমির স্বপ্ন জাগাল ভারত কুষ্টিয়ায় এখন আমিই ওপরওয়ালা : আমির হামজা অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে : তথ্য প্রতিমন্ত্রী ২১শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দলকে বাধা এবং রাজাকারের নামে স্লোগান ইতিহাসকে বদলে দেবার চক্রান্ত! একুশ মানে দৃঢ় সংকল্প। একুশ মানে অন্যায়ের কাছে মাথা নত না করা ৪৫ হাজার কোটির গর্ত খুঁড়ে গেছে ইউনুস, ভরাট করবে কে? চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ