দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি: জয়সওয়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি: জয়সওয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ |
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জমায়েত নিয়ে একটি বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সেখানে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি। ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন যুবক। রোববার এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই ঘটনা নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার লক্ষ্য করা গেছে। বাস্তবতা হলো, হাইকমিশনের সামনে প্রায় ২০-২৫ জন যুবক জড়ো হয়ে দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন। একই সঙ্গে বাংলাদেশে সব সংখ্যালঘুর নিরাপত্তার দাবি জানান।’ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘কোনো পর্যায়েই তারা (প্রতিবাদকারীরা) নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা করেননি। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা

কয়েক মিনিটের মধ্যেই প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসব ঘটনার ভিজ্যুয়াল প্রমাণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত আছে।’ ভারত ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি মিশন ও পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার সাংবাদিকদের বলেছেন, শনিবার দিল্লিতে হাইকমিশনারকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। ভারতের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে। কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। আহ্বান জানানো হয়েছে, দিপু দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না