দি‌নে বাংলা‌দে‌শি‌দের ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫

দি‌নে বাংলা‌দে‌শি‌দের ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৫ |
বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের আগামী ৩০ নভেম্বর পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের সীমা নির্ধারণ করেছে ঢাকাস্থ ইতা‌লি দূতাবাস। বৃহস্প‌তিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সব ধরনের ভিসায় বিপুলসংখ্যক আবেদন প্রাপ্তি এবং তাদের জটিল মূল্যায়নের প্রক্রিয়ার কারণে, ইতালি দূতাবাস আগামী কয়েক মাসে যে পরিমাণ ভিসা আবেদনপত্র নিরাপদে গ্রহণ ও প্রক্রিয়া করতে পারে এমন স্টাডি ভিসা আবেদনের সংখ্যার ওপর একটি সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। ইতালি দূতাবাস জানায়, সদর দপ্তরের নির্দেশনা এবং একটি অভ্যন্তরীণ মূল্যায়নের পর আগামী ৩০ নভেম্বর অবধি দৈনিক ২০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণকে সর্বোচ্চ সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে। ভিএফএস গ্লোবাল কর্তৃক গত ৭ জুলাই এই অ্যাপয়েন্টমেন্টগুলো একসঙ্গে প্রকাশ করা

হয়েছে এবং দূতাবাস এই অবস্থায় কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করবে না, যদি না কোনো অ্যাকাডেমিক প্রতিষ্ঠান হতে উপযুক্ত এবং অনুমোদিত স্কলারশিপের নিশ্চয়তা পাওয়া যাবে বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি!