তেল আবিবে রকেট হামলার ফুটেজ প্রকাশ করল হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫

তেল আবিবে রকেট হামলার ফুটেজ প্রকাশ করল হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ |
গাজায় নিপীড়িতদের হয়ে ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস)। ইসরাইলে পাল্টা আক্রমণ করছে তারা। যার একটি ভিডিও এবার প্রকাশ করেছে সশস্ত্র সংগঠনটি। হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড বৃহস্পতিবার ইসরাইলি সরকারের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড এক ঘোষণায় জানিয়েছে, তারা গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুদের অপরাধ ও গণহত্যার প্রতিশোধ হিসেবে M90 ক্ষেপণাস্ত্র দিয়ে দখলকৃত তেল আবিব শহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর, ইহুদিবাদী সরকারের গণমাধ্যম জানিয়েছে, তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় জনগণকে নিরাপদে সরে যেতে সাইরেন বেজে উঠেছে। ইসরাইলি চ্যানেল ১২ টিভির একজন প্রতিবেদক নিশ্চিত করেছেন,

খান ইউনিস থেকে তেল আবিবের দিকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তেল আবিবে কাসসাম ব্রিগেডের রকেট হামলার পর শহরটিতে অবস্থতি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি চ্যানেল ১২ টিভি আরও জানিয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ছিন্নভিন্ন অংশ তেল আবিবের দক্ষিণে অবস্থিত রিশন লেতসিয়ন শহরে আঘাত করেছে। প্রসঙ্গত, সম্প্রতি একতরফাভাবে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসে ইসরাইল। তারা ফিলিস্তিনিদের ওপর হামলা শুরু করে। সাম্প্রতিক হামলায় ছয় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি