তেলআবিবে সামরিক স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৫

তেলআবিবে সামরিক স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ |
ইয়েমেনের সেনাবাহিনী শনিবার তেলআবিবের একটি সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুথি-নিয়ন্ত্রিত দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তেলআবিবে দখলকৃত জাফার দক্ষিণে একটি ইসরাইলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি’। ইয়াহিয়া সারি জানান, গাজায় নিপীড়িত জনগণের প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরাইলি দখলদার বাহিনীর অপরাধ ও যুক্তরাষ্ট্রের সমর্থনের জবাবে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনি মুখপাত্রের ভাষায়, ‘জাফায় এই সামরিক অভিযানে ‘প্যালেস্টাইন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে’। তিনি জোর দিয়ে বলেন, যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনে হামলা অব্যাহত রাখবে। ২০২৩

সালের ৭ অক্টোবর গাজার প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলি দখলদার শক্তির বিরুদ্ধে চমকপ্রদ পাল্টা হামলা ‘আল-আকসা স্টর্ম’ পরিচালনার পর থেকে ইসরাইল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে। এর পর থেকেই ইয়েমেনি জনগণ ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি তাদের প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছে। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল