তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার কথা ভাবছেন না ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মে, ২০২৫
     ৫:০৮ পূর্বাহ্ণ

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার কথা ভাবছেন না ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ৫:০৮ 114 ভিউ
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াই করার ইচ্ছার কথা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটিতে কেউই দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। রোববার সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ফ্লোরিডায় নিজ বাসভবন থেকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আট বছরের প্রেসিডেন্ট হবো। দুই মেয়াদের প্রেসিডেন্ট হবো। আমি সব সময় এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি।’ এর আগে ৭৮ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট তৃতীয় কিংবা চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছার কথা বলেছিলেন। দাবি করেছিলেন তিনি, ‘মজা করছেন না’। পরে অবশ্য তিনি বলেছিলেন, তার এসব কথার উদ্দেশ্য ছিলো ‘ভুয়া সংবাদমাধ্যমকে’ ট্রল করা। প্রেসিডেন্টের

কোম্পানি ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে এখন থেকেই ‘ট্রাম্প ২০২৮’ লেখা হ্যাট বিক্রি করছে। এতে ২০২৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের দ্বিতীয় মেয়াদ শেষের পর তিনি আবার প্রেসিডেন্ট থাকার চেষ্টা করতে পারেন বলে জল্পনা বাড়ছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের প্রথম ১০০ দিন পূর্তি অনুষ্ঠানের পরদিন ট্রাম্প বলেন, ‘অনেকেই চান আমি আবার দায়িত্বে থাকি। যদিও আমার জানা মতে, এটা করার অনুমতি নেই। এটা সংবিধানসম্মত কি না, তাও নিশ্চিত নই।’ তবে ট্রাম্প সাক্ষাৎকারে বলেছেন, অনেকেই ২০২৮ সালের হ্যাট বিক্রি করছে। যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, টানা হোক বা না হোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে কোনো ব্যক্তি সর্বোচ্চ দুইবার চার বছর মেয়াদে প্রেসিডেন্ট

থাকতে পারেন। এই নিয়ম পাল্টাতে হলে সংবিধান সংশোধন করতে হবে। আর এটি করতে দেশটির কংগ্রেসের দুই কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন, এবং পরে ৫০টি রাজ্যের তিন-চতুর্থাংশের অনুমোদন লাগবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক