তৃণমূলের পরামর্শক সংস্থায় ইডির অভিযান, ফাইল-হার্ডডিস্ক নিয়ে এলেন মমতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬

তৃণমূলের পরামর্শক সংস্থায় ইডির অভিযান, ফাইল-হার্ডডিস্ক নিয়ে এলেন মমতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ |
ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের পরামর্শক সংস্থা আইপ্যাকের দপ্তরে এবং এর প্রধানের বাড়িতে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে অভিযান চালিয়েছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে অভিযানে বাধা দিয়ে গুরুত্বপূর্ণ ফাইল, হার্ডডিস্ক নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা। সম্প্রতি কয়লা পাচারকাণ্ডের পুরনো মামলায় তৎপর হয়ে উঠেছে ভারতের কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডি। সেই মামলার তদন্তেই বৃহস্পতিবার সকালে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনর বাড়িতে যান ইডি কর্মীরা। কলকাতার সল্টলেকে সংস্থার অফিসেও তল্লাশি চালান তদন্তকারীরা। সকালে প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে পৌঁছেন তদন্তকারীরা। সেখানে তল্লাশি শুরু হওয়ার সাড়ে চার ঘণ্টার মধ্যে আসেন কলকাতার পুলিশ কমিশনার। এর কিছুক্ষণ পর প্রতীকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে

কিছুটা রাস্তা হেঁটে বাড়ির ভিতর ঢুকে যান মমতা। কিছুক্ষণ পর একটি হার্ডডিস্ক ও একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। সেখানে ক্ষোভ ঝাড়েন মমতা। মুখ্যমন্ত্রীর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পুরোনো মামলা নিয়ে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তিনি বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে ইডি আমার আইটি সেক্টরের অফিসে হানা দিয়েছে। ইনচার্জের অফিসে হানা দিয়ে কম্পিউটার হার্ড ডিস্ক নিতে এসেছিল। দলের প্রার্থী তালিকা, দলের কৌশল এবং দলের পরিকল্পনা হাতাতে এসেছিল এরা। এই কি ইডি এবং অমিত শাহের ডিউটি?" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষারোপ করে মমতা বলেন, "দেশ রক্ষা করতে পারে না, আর আমার দলের তথ্য হাতাতে এসেছেন? আমি যদি বিজেপির পার্টি

অফিসে তল্লাশি চালাই- তাহলে ফল কী হবে?" মমতা আরও বলেন, "আমি সব নিয়ে এসেছি দেখুন। প্রতীকের সঙ্গে কথা হয়েছে, আমার দলের ইনচার্জ ও। আমার আইটি অফিসেও গিয়েছে সল্টলেকে। এখন ওখানে যাচ্ছি।" বেলা একটার কিছু আগে সেক্টর ফাইভে আইপ্যাক অফিসে পৌঁছানোর পর বেসমেন্ট দিয়ে লিফট ব্যবহার করে ১২ তলার অফিসে যান মমতা। অভিযান চলাকালীনই আইপ্যাকের অফিস থেকে ফাইল নিয়ে বেরিয়ে আসেন পুলিশকর্মীরা। এরপর তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে। সেই গাড়ি ঘিরে রাখে পুলিশ বাহিনী। বেলা দেড়টা পর্যন্ত তদন্ত চলা অবস্থায় আইপ্যাকের অফিসে অবস্থান করেন মমতা। ভোরে যখন অভিযান শুরু হয়, তখন আইপ্যাকের দফতরে বিশেষ কেউ ছিলেন না। ছিলেন নাইট ডিউটিতে থাকা কয়েক

জন। তাদের সামনেই অভিযান শুরু হয়। কিছুক্ষণ পরই সেখানে পৌঁছেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশেই রাজ্য পুলিশ তদন্তকারীদের সামনে একাধিক ফাইল ও কম্পিউটার হার্ডডিস্ক নিয়ে আসে। ইডির অভিযান চলাকালে মুখ্যমন্ত্রীর এই ভূমিকা প্রসঙ্গে বিজেপি নেতা কৌস্তুভ বাগচী বলেন, "মুখ্যমন্ত্রী যা করলেন তা সাংবিধানিক কাজে হস্তক্ষেপ এবং কাজে বাধা দান। এই কাজকে নিন্দা জানাই। ইডির উচিত তার ক্ষমতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া।" এদিকে পশ্চিমবঙ্গ বিধান সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আইপ্যাকের কাছে ভোটার লিস্ট থাকবে কেন? আমি ইডির তদন্তের ব্যাপারে ঢুকব না। মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়াকে অসাংবিধানিক ও অনৈতিক বলে মনে করি।" এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি নেতা শুভেন্দু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না