তুরস্কে ৪ দশকের বিদ্রোহ সমাপ্তির আশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

তুরস্কে ৪ দশকের বিদ্রোহ সমাপ্তির আশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
অস্ত্র সমর্পণ করছে তুরস্কে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। ফলে দেশটিতে ৪০ বছর ধরে চলা বিদ্রোহ সমাপ্তির আশা জেগেছে। দীর্ঘ এ সংঘাত বিলুপ্ত করে তুরস্ক রাষ্ট্রের সঙ্গে বিদ্রোহ অবসানের ঐতিহাসিক আহবান জানিয়েছেন বিদ্রোহী নেতা আবদুল্লাহ ওকালান। তিনি সংগঠনের সদস্যদের অস্ত্র জমা দিতে বলেছেন। বৃহস্পতিবার সকালে তুরস্কের কুর্দিপন্থি ডিইএম পার্টির এমপিরা বিদ্রোহী প্রধানের সঙ্গে নির্জন কারাগারে সাক্ষাৎ করতে যান। সেখান থেকেই পিকেকে সংগঠনটিকে চিরতরে বিলুপ্ত করার আহবান জানালেন তিনি। এএফপি। বিবৃতিতে বলা হয়, ‘আমি অস্ত্র সমর্পণের আহবান জানাচ্ছি এবং আমি এই আহবানের ঐতিহাসিক দায় নিচ্ছি।’ বিবৃতিতে ওচালান আরও বলেন, ‘আপনারা (দলের) সম্মেলন করুন এবং সিদ্ধান্ত নিন। সংগঠনের সবাইকে অবশ্যই অস্ত্র সমর্পণ

করতে হবে। পিকেকেকে অবশ্যই নিজেদের বিলুপ্ত করতে হবে।’ বিদ্রোহী নেতা আবদুল্লাহ ওকালানের এই আহবান ৪০ বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে পারে এবং হাজার হাজার মানুষের প্রাণহানি রুখতে পারে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জাতীয়তাবাদী আন্দোলন পার্টির নেতা দেভলেত বাহচেলির আহবান, প্রেসিডেন্টের (রিসেপ তাইয়েপ এরদোয়ান) প্রদর্শিত ইচ্ছা ও আহবানের প্রতি অন্যান্য রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সৃষ্ট এই আবহে, আমি অস্ত্র সমর্পণ করার এবং এই আহবানের ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করার আহবান জানাচ্ছি। এছাড়াও পিকেকে নেতার এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে তুরস্ক সরকার। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ক্ষমতাসীন একে পার্টির ডেপুটি চেয়ারম্যান এফকান আলা বলেন, ‘পিকেকে

যদি অস্ত্র সমর্পণ করে এবং নিজেদের বিলুপ্তির ঘোষণা দেয়, তাহলে এই দেশ শৃঙ্খল থেকে মুক্ত হবে।’ আলা আরও বলেন, ‘সরকার আশা করছে, পিকেকে যোদ্ধারা ওকালানের আহবান মেনে নেবে।’ ১৯৮৪ সালে কুর্দিদের জন্য একটি পৃথক আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই শুরু করে পিকেকে। সেই লড়ইয়ে এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। পরে কুর্দিরা তাদের বিচ্ছিন্নতাবাদী লক্ষ্য থেকে সরে এসে দক্ষিণ-পূর্ব আনাতোলিয়ায় একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কুর্দিদের জন্য বৃহত্তর অধিকারের দাবি জানাতে থাকে। পিকেকের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো তুরস্কে মাঝেমধ্যেই হামলা চালায়। তারা সাধারণত গাড়ি বোমা ও অন্যান্য উপায় ব্যবহার করে তুরস্কের সেনা ও সামরিক অবকাঠামোর ওপর হামলা করে থাকে। তুরস্কের পাশাপাশি সিরিয়া

ও ইরাকেও এই গোষ্ঠীর সদস্যদের অবস্থান রয়েছে। তুরস্ক ও এর মিত্র পশ্চিমা দেশগুলো পিকেকেকে একটি ‘সন্ত্রাসী’ সংগঠন হিসাবে বিবেচনা করে। ৭৫ বছর বয়সি ওকালান রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ১৯৯৯ সাল থেকে ইস্তাম্বুলের কাছে ইমরালি দ্বীপে বন্দি রয়েছেন। কারাবাস সত্ত্বেও পিকেকে-র ওপর তার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে এবং গোষ্ঠীটির অন্যান্য নেতারা তার আহ্বানে সাড়া দেবেন বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ওকালানের এই গুরত্বপূর্ণ ঘোষণাটি পিকেকে ও তুর্কি রাষ্ট্রের মধ্যে শান্তির প্রচেষ্টার অংশ, যা গত অক্টোবরে প্রেসিডেন্ট এরদোয়ানের জোট সরকারের অংশীদার ডিইএমের মাধ্যমে শুরু হয়। জাতীয়তাবাদী রাজনীতিবিদরা পরামর্শ দিয়েছিলেন, ওকালান যদি তার দলকে সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী চিন্তা থেকে সরিয়ে আনতে

পারে তাহলে তাকে প্যারোলে মুক্তি দেওয়া যেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক