তিন সীমান্তে ৩০ জনকে পুশইন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

তিন সীমান্তে ৩০ জনকে পুশইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
দেশের তিন সীমান্ত দিয়ে ৩০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী তানাক্কাপাড়া দিয়ে ১৩ জন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত দিয়ে ১১ জন ও সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আবারো পুশইনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী তানাক্কাপাড়া দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম জানান, পুশইন হওয়া ব্যক্তিরা ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ওয়াশী গ্রামের বাসিন্দা। তার সেখানে ইটভাটা ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্তমানে পুশইন হওয়া ব্যক্তিরা স্থানীয় একটি

স্কুলে অবস্থান করছেন এবং তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন। জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৪৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। উল্লেখ্য, চলতি বছরের ৭ মে প্রথমবার মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশইন করা শুরু করে ভারত। ছাগলনাইয়া (ফেনী): ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১১ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার গভীর রাতে উপজেলার মটুয়া সীমান্তে তাদের আটক করে বিজিবি। বিজিবি জানায়, বৈরী আবহাওয়ার সুযোগে বুধবার দিবাগত গভীর রাত ২টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্তের ২১৯১ পিলার দিয়ে ১১ জনকে পুশইন করে বিএসএফ। এসময় বিজিবির টহল দল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের বাড়ি যশোর, নড়াইল

ও সাতক্ষীরা জেলায়। বাসা-বাড়ির কাজসহ বিভিন্ন কাজের জন্য দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ফেনী ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে আটকদের দক্ষিণ মটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের নাম ঠিকানা যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় বার্তা দেওয়া হয়েছে। সাতক্ষীরা: সাতক্ষীরার কুশখালি সীমান্ত দিয়ে চারজন নারী ও দুইজন পুরুষসহ ৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার গভীর রাতে বিজিবি তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, সীমান্ত পথে পুশইনকৃত

এসব বাংলাদেশিরা বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস করতেন। ভারতীয় পুলিশ মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। পরে পশ্চিমবাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে। পরে বিজিবি তাদের বুধবার রাতে সদর থানায় সোপর্দ করে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, বুধবার রাতেই তিনজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের পরিচয় যাচাই-বাছাই চলছে। তাদেরও পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এসব ব্যক্তি সবাই বাংলাদেশি নাগরিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা