তিন বছরের শিশুকে নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জুন, ২০২৬

তিন বছরের শিশুকে নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৬ |
শরীয়তপুরের দেওভোগে তিন বছরের এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে হাসান মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সোমবার (১ জুন) বিকালে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে রাতেই থানায় লিখিত অভিযোগ করে শিশুটির পরিবার। অভিযুক্ত হাসান মোল্লা ওই এলাকার মৃত মোহাম্মদ মোল্লার ছেলে। স্থানীয়, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছরের ওই শিশুটি হাসান মোল্লার প্রতিবেশী। সোমবার বিকালে গোসলের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায় হাসান। গোসলের ছলে হাসান মোল্লা শিশুটির স্পর্শকাতর বিভিন্ন জায়গায় হাত দেয় বলে অভিযোগ উঠে। এদিকে একই সময় পুকুরের অপর পাশে গোসলরত

কয়েকজন মেয়ে বিষয়টি দেখতে পেয়ে শিশুটির পরিবারকে জানায়। পরে শিশুটির মা দ্রুত সেখানে গিয়ে অভিযুক্ত হাসান মোল্লার কাছ থেকে তার মেয়েকে বাসায় নিয়ে আসেন। এদিকে বিষয়টি জানাজানি হলে গা-ঢাকা দেয় অভিযুক্ত হাসান মোল্লা। পরে স্থানীয়রা তাকে বাড়ির অদূরে একটি জঙ্গল থেকে আটক করে একটি ঘরে তালা মেরে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতে ভুক্তভোগীর পরিবার থেকে যৌন নিপীড়নের অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমি প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে দেখি হাসান মোল্লা আমার মেয়েকে পানির মধ্যে

নিয়ে ঝাপটে ধরে বসে আসে। সে আমার মেয়ের লজ্জাস্থানে হাত দিয়েছে। আমি যদি সঠিক সময়ে না যেতাম আমার মেয়েকে মেরেও ফেলতে পারত। আমি এ ঘটনার বিচার চাই। শিশুটির বাবা অভিযোগ করে বলেন, উনি (হাসান মোল্লা) এর আগেও এমন কাজ করেছেন। তার বিষয়ে সবাই জানে। আমার মেয়েকে আজ খারাপ কিছু করার উদ্দেশ্যেই নিয়ে গিয়েছিল। আমি চাই ওনার কঠিন বিচার হোক। যদিও অভিযুক্ত হাসান মোল্লার দাবি ওই পরিবারটির সঙ্গে তার জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। তাই তাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে জানান তিনি। এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এক শিশুকে যৌন নিপীড়নের শিকার হয়েছে বলে খবর

পেয়ে ঘটনাস্থল যাই। সেখানে গিয়ে সত্যতা পেলে ওই লোককে আটক করে থানায় নিয়ে আসি। ভুক্তভোগী পরিবারের থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিক্ষক নিয়োগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের জন্য সুখবর জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ আটক ৫ জনকে কারাদণ্ড ৩ কেজি আইসসহ বিদেশি নাগরিক আটক গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার চুয়াত্তরের দুর্ভিক্ষ: বন্যা, অধিকার বঞ্চিতকরণ, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শীতল যুদ্ধের খাদ্য-রাজনীতির গভীরতর বিশ্লেষণ ক্রমাগত ধর্ষণের পর হত্যার হুমকি শিক্ষকের, ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার চেষ্টা