তিন নারীকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫

তিন নারীকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ |
মাদক চোরাচালান চক্রের হাতে তিন নারীর হত্যার ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে আর্জেন্টিনায়। পার্টিতে যাওয়ার কথা বলে ওই তিন নারীকে একটি ভ্যানে তোলা হয় এবং এরপর তাদের হত্যার পুরো ঘটনা ইন্সটাগ্রামে সরাসরি সম্প্রচার করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে হাজারো মানুষ বিক্ষোভ শুরু করেছে। হত্যার শিকার তিন নারীর মধ্যে একজন লারা গুতিয়ারেজ যার বয়স মাত্র ১৫ বছর । অন্য দুইজন হলেন মোরেনা ভার্দি ও ব্রেন্ডা দেল কাস্তিল্লো। পুলিশের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর একটি পার্টিতে যাওয়ার কথা বলে তাদেরকে ওই ভ্যানের মধ্যে আনা হয়েছিল। এরপর তাদের ওপর অত্যাচার শুরু হয় এবং মাদক চুরির দায়ে হত্যাকাণ্ড ঘটানো

হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর তাদের মরদেহ শহরে উপকূলবর্তী একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুই নারী। গ্রেফতাদের একজনের নিকট থেকে পাওয়া ভিডিওতে বলতে শোনা যায়, আমার মাদক চুরি করলে তার এমন পরিনতি ভোগ করতে হবে। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সংযোগ রয়েছে। ফরাসি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, আর্জেন্টিনায় প্রতি ৩৬ ঘণ্টায় একজন পুরুষের হাতে একজন নারী হত্যার শিকার হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল