তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবো: নাসিরুদ্দীন পাটোয়ারী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫

তিন উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হবো: নাসিরুদ্দীন পাটোয়ারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ |
আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী। বিএনপিপন্থি উপদেষ্টা হিসেবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন তারা। আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে পাটওয়ারী বলেন, আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছেন। জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই ঘোষণাপত্র না দিলে আপনি দেশে থাকতে পারবেন না। নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ

করছেন, তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো। বাংলাদেশের অর্থনীতি গুঁড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আর আইন মন্ত্রণালয় গুঁড়িয়ে দিতে কাজ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না। ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। রক্তের ম্যানডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে। পাটওয়ারী বলেন, বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে। উপদেষ্টা প্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দেন। বিএনপি লাশের রাজনীতি শুরু করেছে উল্লেখ করে বলেন, আওয়ামী লীগের টাকায় তারা বড় বড় কথা বলে। তাদের টাকাতেই

বিএনপি নগর ভবন বন্ধ করছে। বাংলাদেশে ‘মুজিবীয় সংবিধান’ চলবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। এনসিপির মুখ্য সংগঠক আরও বলেন, আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। আপনারা বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসেবে ইলেকশন কমিশনকে ছেড়ে দিতে পারেন না। এটা জনগণের সঙ্গে সরাসরি গাদ্দারি। সেজন্য আমরা বলি, ইসি পুর্নগঠন করতে হবে। সংস্কারের যে প্রস্তাব রয়েছে, সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত, তীব্র নিন্দা যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প