যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
দ্য ডেইলি মেইল-এ প্রকাশিত সংবাদ অনুসারে, ইহুদিদের বিরুদ্ধে অ্যাডলফ হিটলারকে ‘ঈশ্বরীয় শাস্তি’ হিসেবে প্রশংসা করা মিজানুর রহমান আজহারীকে উগ্র ও চরমপন্থী ইসলামি বক্তা আখ্যা দিয়ে তার সফরের মাঝপথে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কার (ডিপোর্ট) করা হচ্ছে। যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট বক্তা মিজানুর রহমান আজহারীর অনলাইন ফলোয়ার সংখ্যা প্রায় ১ কোটি (১০ মিলিয়ন)। তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা ডায়াসপোরা সম্প্রদায়গুলোতে নিয়মিত বক্তৃতা দিয়ে থাকেন। ডেইলি মেইল প্রথম এই ঘটনাটি প্রকাশ করে। আজহারী খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টারের সময় ‘Legacy of Faith’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়া সফর করছিলেন। তার সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরায় বক্তৃতার কথা ছিল। জানা গেছে, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়েছে এবং

তিনি বর্তমানে ডিপোর্টের অপেক্ষায় রয়েছেন। এর আগে যুক্তরাজ্যে আজহারীর প্রবেশ নিষিদ্ধ করা হয়। বাংলাদেশেও জনসমক্ষে বক্তৃতা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল চরমপন্থী ঘৃণামূলক প্রচারের অভিযোগে। লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার সিনেটে বলেন, তিনি এবং অন্যান্য সংসদ সদস্যরা সম্প্রদায়ের গ্রুপগুলোর কাছ থেকে আজহারীর আগমন সম্পর্কে সতর্কবার্তা পেয়েছিলেন। তিনি উল্লেখ করেন যে, ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ’সহ বিভিন্ন গ্রুপ স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংসদ সদস্যদের কাছে যোগাযোগ করেছিল। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তৃতায় আজহারী ইহুদিবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি-গণহত্যার প্রশংসা করেন, ইহুদিদের অমানবিকভাবে বর্ণনা করেন এবং শ্রোতাদের তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। এ ঘটনায় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের অফিসকে

নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলের নেতারাও বলছেন, এমন ব্যক্তিকে দেশে প্রবেশের অনুমতি দেওয়াই ছিল বড় ভুল। (সূত্র: ডেইলি মেইল, ডেইলি টেলিগ্রাফ এবং অস্ট্রেলিয়ান মিডিয়া রিপোর্ট, ১ এপ্রিল ২০২৬)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন