তিনদিন তাপমাত্রা কমার আভাস, কুয়াশায় ঢাকবে নদী অববাহিকা – ইউ এস বাংলা নিউজ




তিনদিন তাপমাত্রা কমার আভাস, কুয়াশায় ঢাকবে নদী অববাহিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ |
আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সময়ে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকা এলাকায় কুয়াশার প্রভাব বেশি থাকতে পারে। গতকাল মঙ্গলবার দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ বুধবার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময়ে সারাদেশে

রাত ও দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। এ সময় রাতে তাপমাত্রা সামান্য কমলেও দিনে অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এবং শুক্র ও শনিবার পর্যন্ত একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এসব দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের সব নৌপথে মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে

ঢাকা পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এসব বিভাগের নদনদীতে চলাচলকারী সব নৌযানকে গতি নিয়ন্ত্রণ করে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে উত্তরের হিমেল হাওয়ায় কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। টানা দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবার জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। দুপুরে সূর্যের দেখা মিললেও বিকেল গড়াতেই তা মিলিয়ে যায়। কনকনে ঠান্ডা বাতাসের কারণে সূর্যের আলো তেমন উষ্ণতা ছড়াতে পারেনি। ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত ছিল ঘন কুয়াশা। বিকেল ৪টার পর আবার কুয়াশা ঘন হতে শুরু করে। কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশার প্রভাবে

জেলার মোগলবাসা, যাত্রাপুর ও চিলমারী নৌঘাট থেকে নৌযানগুলো প্রায় চার ঘণ্টা দেরিতে ছেড়ে যায়। যাত্রাপুর নৌঘাটের নৌকাচালক মো. ছামসুদ্দিন বলেন, ‘সকাল থাকি অনেক কুয়াশা। নদীর মাঝখানে কিছুই বোঝা যায় না। তাই দেরি করে নৌকা ছাড়তে হয়।’ চিলমারী নৌবন্দর থেকে রাজীবপুরগামী যাত্রী জাহানুর রহমান বলেন, অফিসের কাজে চর রাজীবপুর যাব। সকাল ৮টায় এসেছি, এখনও নৌকা ছাড়েনি।’ স্থানীয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, বাতাসের জলীয় বাষ্পের আর্দ্রতা ৯৭ শতাংশ। এই শীতের পরিস্থিতি আরও কিছুদিন থাকতে পারে। চুয়াডাঙ্গায়ও তীব্র শীত অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন। রাতে ও

সকালে কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষিশ্রমিক ও রিকশা-ভ্যানচালকরা। শীতে বাড়ছে শীতজনিত রোগবালাই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহ এবং জানুয়ারির শুরুতে একটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানুয়ারি মাসজুড়ে দুই থেকে তিনটি মাঝারি এবং এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। তীব্র শৈত্যপ্রবাহের সময় কোথাও কোথাও তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। কিছু এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী থাকায় সূর্যের আলো দেরিতে দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের