তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ |
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কমিটি গঠন করে প্রেস রিলিজ লেখা হলেও তা প্রকাশ না করায় মঙ্গলবারও আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা। সোমবার রাতে বাংলাদেশ সচিবালয়ে সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনার পর বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে কর্মসূচি চলমান রাখার কথা জানান আন্দোলনের সমন্বয়করা। তিতুমীর কলেজ সমন্বয়ক আমিনুল ইসলাম ওই কর্মসূচি ঘোষণা করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনার পর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে একটি কমিটি গঠন করার জন্য প্রেস রিলিজ তৈরি করে কোনো একজন ব্যক্তির ফোনে ওই প্রেস রিলিজ জারি করা হয়নি। আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কোনো চক্রান্ত করছেন? ১২ হাজার শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ১৪ জন

সরকারের প্রতিনিধির সঙ্গে কথা বলতে এসেছি। আপনারা কি চান আমরা আসামি হয়ে কি ক্যাম্পাসে ফিরে যাই? আপনারা যে কাজটি করেছেন সেটা আমরা আসামির মতো হয়েছি। আমরা কেন আলোচনা করতে আসলাম এটার জন্য শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হবে। কাজেই আপনারা (সরকার) আমাদের সঙ্গে যে কাজটি করেছেন তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করিনি। সংশ্লিষ্টদের আচরণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে। কাজেই আমাদের আন্দোলন ছাড়া শিক্ষার্থীদের কাছে যাওয়ার আর কোনো রাস্তা নেই। আমরা একটি যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এ সময় মঙ্গলবার কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজের সব পরীক্ষার ক্লাস বন্ধ

থাকবে। আমাদের চলমান কর্মসূচি সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বারাসাত টু মহাখালী কর্মসূচি চলমান থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত ঢাকার বাতাস আজ ‘নির্মল’ ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম লারিজানি হত্যার প্রতিশোধে ইসরাইলে ক্লাস্টার বোমা হামলা ইরানের শামস সুমনের জানাজা সম্পন্ন, স্বজনরা দেশে ফিরলে হবে দাফন মৃত্যুর আগে প্রচণ্ড অর্থকষ্টে কেটেছে শামস সুমনের জীবন— জয়ের খোলাচিঠি সুখবর পেলেন মিরাজ ‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’ ঈদুল ফিতরের চাঁদ দেখে যে দোয়া পড়বেন শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী