তাওহীদ হৃদয়ের শাস্তি নিয়ে নতুন সিদ্ধান্ত, এই নাটকের শেষ কোথায়? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫

তাওহীদ হৃদয়ের শাস্তি নিয়ে নতুন সিদ্ধান্ত, এই নাটকের শেষ কোথায়?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ |
তাওহীদ হৃদয়ের শাস্তি নিয়ে রীতিমত এক নাটকই মঞ্চস্থ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের এই ক্রিকেটারকে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ এবং গণমাধ্যমে বেফাঁস মন্তব্যের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু হৃদয়ের ক্লাব মোহামেডানের আপিলের পর নিয়ম পালটে সে নিষেধাজ্ঞা এক ম্যাচে নামিয়ে আনে বোর্ড। এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করে ডিপিএলে মাঠেও নামেন হৃদয়। তবে নিয়ম পালটে হৃদয়ের শাস্তি কমানোয় তীব্র সমালোচনা হলে আবারও আগের শাস্তি তথা দুই ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নেয় বিসিবি। এবার বিসিবির সিদ্ধান্ত ক্ষোভ প্রকাশ করে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠক করেন ক্রিকেটাররা। সে বৈঠকের পর হৃদয়ের বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। জানা গেছে,

এই সিদ্ধান্তের পেছনে মোহামেডানের জ্যেষ্ঠ ক্রিকেটারদের, বিশেষ করে অধিনায়ক তামিম ইকবালের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তামিমসহ সিনিয়ররা বোর্ডের কাছে চাপ প্রয়োগ করেন শাস্তি পুনর্বিবেচনার জন্য। তাদের চাপের প্রেক্ষিতেই হৃদয়ের শাস্তি এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। তবে যদি এই সময়ের মধ্যে আবার কোনো শৃঙ্খলাভঙ্গের ঘটনায় জড়ান হৃদয়, তাহলে স্থগিত থাকা নিষেধাজ্ঞাটিও কার্যকর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু