তাঁতীবাজার পূজামণ্ডপে হামলায় আহতদের দেখতে মিটফোর্ডে নাহিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪
     ৮:০৮ পূর্বাহ্ণ

তাঁতীবাজার পূজামণ্ডপে হামলায় আহতদের দেখতে মিটফোর্ডে নাহিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ | ৮:০৮ 181 ভিউ
তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাইকারীদের হামলায় আহতদের সঙ্গে দেখা করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতের দিকে তিনি আহতদের দেখতে রাজধানির মিটফোর্ড হাসপাতালে যান। একই দিন রাতে কয়েকজন ছিনতাইকারী ওই পূজামণ্ডপে পেট্রোল বোমা ছোড়ার চেষ্টা করে। এ সময় নাহিদ সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করুন। তাদের চিকিৎসার সকল খরচ বহন করা হবে। পাশাপাশি দোষীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দুর্বৃত্তরা নাশকতা করতে চেষ্টা করছে কিন্তু আমরা সেই সুযোগ তাদের দেবো না। দুষ্কৃতিকারী যেই হোক তাদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এরপর তিনি তাঁতিবাজার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর

আগে ওসি এনামুল হাসান জানান, তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা একটি পেট্রোল সদৃশ্য বোতল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে। লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, আটক তিন জনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ দেখে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আটক তিন ছিনতাইকারীদের হাতে কাচি, ছুরি পাওয়া গেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। উল্লেখ্য, রাতে চার থেকে পাঁচ জন ছিনতাইকারী তাঁতীবাজার পূজামণ্ডপে একটি পেট্রোল সদৃশ্য বোতল নিক্ষেপ করে। কিন্তু সেটা বিস্ফোরিত হয়নি। তারপর স্থানীয় জনগণ ধাওয়া দিলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

এতে বেশ কয়েকজন আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছে। এ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উপদেষ্টা নাহিদ মিটফোর্ড হাসপাতালে ছুটে যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ দশমিক ২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন: বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি রাস্তা থেকে যুদ্ধবিমান আর টকশো থেকে যুদ্ধাপরাধী: দুই প্রতিবেশী, দুই বাস্তবতা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছেন ইউনূস জুলাই সনদ, এনসিপি আর শেষ বিকেলের আনুগত্য: হিসাব মিলে গেলে যখন নীতিও মেলে ভোটার তাড়ানো, জাল ভোট, আগাম সিল: সংসদ নির্বাচন নিয়ে টিআইবির ভয়াবহ প্রতিবেদন সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যার পদত্যাগ একদিন দাবি করেছিল বিএনপি, আজ তাকেই মন্ত্রিসভায় বসানো হয়েছে। ছেলে ছাত্রলীগ করায় যারা বৃদ্ধ মানুষের রক্ত ঝরায়, তারা ক্ষমতার নয়, ঘৃণার উত্তরাধিকার বাংলাদেশে আবার ২০০১-২০০৬ এর দিনগুলো ফেরত আসছে গণতন্ত্রের সংকট কি বাড়ছে? সরকারের অবসান ঘটলেও কমেনি প্রভাব; ‘বিদেশি স্বার্থ রক্ষায়’ বহাল থাকছে বিতর্কিত সব চুক্তি: সাবেক এনএসআই কর্মকর্তার দাবি “বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি. “বিল” মিলামের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি ভোট কেন্দ্র নাকি চোরের মেলা? বোঝা বড্ড দায়; একের পর এক সিল মারতে থাকা ভোটচোর ক্যামেরা দেখেই দিলেন চম্পট! সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারের বিলুপ্তির একদিন পরই সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চাকরি পেয়ে গেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চালু করা হয় এবং পতাকা উত্তোলন করা হয়। যার পদত্যাগ একদিন দাবি করেছিল বিএনপি, আজ তাকেই মন্ত্রিসভায় বসানো হয়েছে। গণমাধ্যমে অস্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ: চার সাংবাদিকের বিরুদ্ধে ‘সিন্ডিকেট’ তৈরির অভিযোগ ফ্রাঙ্কেনস্টাইনের দানবের হাতেই পতন হবে’—মব ও ইউনূস সরকার নিয়ে গোলাম মাওলা রনি তারেক রহমানের মন্ত্রিসভায় খলিলুর রহমান ‘ডিপ স্টেটের’ চাপে, আলী রিয়াজ ও জামায়াতের কঠোর সমালোচনায় অ্যাডভোকেট মহসিন রশীদ