তরুণদের সর্বনাশা লিগ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫
     ৮:৩৭ পূর্বাহ্ণ

তরুণদের সর্বনাশা লিগ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৩৭ 82 ভিউ
বিভিন্ন দেশের শীর্ষ স্তরের লিগের পরের ধাপগুলো এমনভাবে ডিজাইন করা হয়, যাতে তরুণ প্রতিভা উঠে আসার পথ উন্মুক্ত থাকে। বাংলাদেশের ক্ষেত্রে কি উল্টো তরুণদের উঠে আসার পথে রুখে দাঁড়ানো হচ্ছে! নতুন মৌসুমের জন্য সিনিয়র ডিভিশন লিগের বাইলজ কিন্তু সে আশঙ্কাই সামনে আনছে—প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগে খেলা ফুটবলারদের জন্য দেশের পেশাদার ফুটবল কাঠামোর তৃতীয় স্তরের এ লিগ এখন উন্মুক্ত। ঘরোয়া শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতাপুষ্ট ফুটবলারদের বিগত কয়েক মৌসুম সিনিয়র ডিভিশন লিগে খেলার সুযোগ ছিল না। নতুন মৌসুমের আগে সে বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। যে কারণে অংশগ্রহণকারী ক্লাবগুলো এমন খেলোয়াড়দের দিকে বেশি ঝুঁকছে, যাদের শীর্ষ স্তারের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাতে উপেক্ষিত হচ্ছেন

অনেক তরুণ ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, খসড়া বাইলজ অংশগ্রহণকারী ক্লাবগুলোতে পাঠানো হয়েছিল ক্লাব প্রতিনিধিদের মতামতের জন্য। ক্লাব প্রতিনিধিরা তাদের মতামত দিয়েছেন। তা ছাড়া, বিশ্বের অনেক দেশেই কিন্তু লিগ উন্মুক্ত। সিনিয়র ডিভিশন লিগে অংশগ্রহণের প্রস্তুতিতে ব্যস্ত একাধিক ক্লাব প্রতিনিধি অভিযোগ করেছেন, বাইলজের অসংগতি দূর করার জন্য ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আয়োজকদের যোগাযোগের ঘাটতি ছিল। এ কারণে কিছু অসংগতি রেখেই বাইলজ চূড়ান্ত করা হয়েছে। এ প্রসঙ্গে সিনিয়র ডিভিশন লিগের অন্যতম ক্লাব স্বাধীনতা ক্রীড়া সংসদের কোচ আশরাফুল হক আপেল বলেছেন, ‘দেশের তৃতীয় স্তরের একটা লিগের ডিজাইন উদীয়মান খেলোয়াড়দের ঘিরেই করা উচিত। কিন্তু সিনিয়র ডিভিশন লিগের খেলোয়াড় নিবন্ধনে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ

লিগের খেলোয়াড়দের উন্মুক্ত রাখা হয়েছে। তাহলে উদীয়মান খেলোয়াড়রা যাবেন কোথায়!’ স্বল্প সুযোগ-সুবিধায় গড়ে তোলা বিভিন্ন একাডেমি দেশের ফুটবলে নিয়মিত তরুণ প্রতিভাবান ফুটবলার সরবরাহ করে আসছে। অধিকাংশ একাডেমির লক্ষ্য থাকে পাইওনিয়ার ও নিচু স্তরের লিগগুলো। শীর্ষ স্তরের লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়কে অসংগতিপূর্ণ হিসেবে উল্লেখ করলেন তৃণমূলে কাজ করা বিভিন্ন একাডেমির সঙ্গে যুক্ত সংগঠকরা। এ প্রসঙ্গে লাইজু কিডস ফুটবল একাডেমির সহসভাপতি শাহাদাত হোসেন জুবায়ের বলছিলেন, ‘শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতা আছে—এমন ফুটবলারদের আপনি নিচু স্তরের লিগে খেলার সুযোগ দিতেই পারেন। কিন্তু এখানে কোটা নির্ধারিত করে দেওয়া উচিত ছিল। নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করার কারণে তরুণ ফুটবলারদের উঠে আসার পথটা বিঘ্নিত হবে,

যা খুবই দুঃখজনক।’ এ ইস্যুতে বাফুফের অভ্যন্তরেই নাকি রয়েছে মতবিরোধ! সূত্র জানিয়েছে, কিছু কর্মকর্তা চাচ্ছেন শীর্ষ লিগের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দিলেও কোটা নির্ধারণ করা হোক। কিছু কর্মকর্তা চাচ্ছেন, বিষয়টা উন্মুক্ত থাকুক। এ প্রসঙ্গে বাফুফে কম্পিটিশন্স বিভাগের প্রধান ও সাবেক ফুটবলার গোলাম গাউস বলছিলেন, ‘এ নিয়ে আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করেছি। কিন্তু এখানে ফিফা-এএফসির কিছু গাইডলাইনও আছে। আমাদের সেগুলো অনুসরণ করতে হয়।’ গোলাম গাউস আরও বলেন, ‘লিগের সঙ্গে সম্পৃক্ত সবাই যদি চান, তাহলে যে কোনো বিষয় নতুন করে ভেবে দেখা যেতে পারে। সবাই চাইলে সিনিয়র ডিভিশন লিগের বাইলজের বিভিন্ন বিষয়ও নতুন করে ভেবে দেখা যেতে পারে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস