তরুণকে অপহরণ করে যৌন নিপীড়ন, নারীকে ২০ বছরের জেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫

তরুণকে অপহরণ করে যৌন নিপীড়ন, নারীকে ২০ বছরের জেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ |
১৭ বছরের এক তরুণকে অপহরণ ও তার ওপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগে ৩০ বছর বয়সি এক নারীকে ২০ বছরের কারাদণ্ডে দিয়েছেন ভারতের রাজস্থানের একটি আদালত। রোববার দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা যায়, ২০২৩ সালের অক্টোবর মাসে নিখোঁজ হয় ওই তরুণ। পরবর্তীতে তার মা এ বিষয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, লালীবাই মোগিয়া নামের ওই অভিযুক্ত নারী কৌশলে তার ১৫ বছরের ছেলেকে জয়পুরে নিয়ে যান এবং একটি হোটেল কক্ষে ছয় থেকে সাত দিন আটকে রাখেন। এ সময় তাকে মদ্যপান করিয়ে যৌন নিপীড়ন চালানো হয়। ২০২৩ সালের ৭ নভেম্বর ওই তরুণের মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা

দায়ের হয়। মামলা রুজু করা হয় ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ ধারা (অপহরণ), জুভেনাইল জাস্টিস আইন ও POCSO আইন অনুযায়ী। তদন্ত শেষে লালীবাই মোগিয়াকে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিনে মুক্ত হন। আদালতের শুনানিতে বুঞ্চির পোকসো আদালতের বিচারক সেলিম বদরা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৪৫ হাজার টাকা জরিমানার রায় দেন। ঘটনাটি সমাজে যৌন অপরাধ নিয়ে প্রচলিত লিঙ্গভিত্তিক ধারণার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। যেখানে ভিকটিম একজন পুরুষ/তরুণ এবং অভিযুক্ত একজন নারী। সেই ক্ষেত্রে ভারতের বিচারব্যবস্থার এই রায় একটি নজির হয়ে উঠতে পারে। পোকসো আইনের নিরপেক্ষ প্রয়োগের একটি দৃষ্টান্ত হিসেবেও এটি চিহ্নিতযোগ্য। যৌন নিপীড়নের ঘটনা যেকোনো লিঙ্গের ক্ষেত্রেই সমান গুরুতর এবং

আইন সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে—এই বার্তাটিই হয়তো এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক