ঢালাও দরপতনে পুঁজিবাজারে ধস, এক সপ্তাহে উধাও ১৮ হাজার কোটি টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৫

ঢালাও দরপতনে পুঁজিবাজারে ধস, এক সপ্তাহে উধাও ১৮ হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৫ |
গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দেখা গেছে ব্যাপক দরপতন। বাজারে কার্যত কোনো ইতিবাচক সাড়া না থাকায় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম টানা নিম্নমুখী থেকেছে। সপ্তাহের শেষে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন এক সপ্তাহে কমে গেছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। একই সঙ্গে সূচকগুলোয় বড় পতন ঘটেছে, এবং দৈনিক গড় লেনদেনও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং নতুন তহবিলের অভাবেই বাজারে এই দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রবণতা দেখা দিচ্ছে। ডিএসইর সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহে মোট ৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, যেখানে বিপরীতে ৩২৬টির দাম কমেছে এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, দাম কমার তালিকায় থাকা কোম্পানির সংখ্যা বেড়েছে

দাম বাড়ার তালিকার প্রায় ৬ গুণ। এমন ঢালাও দরপতনের ফলে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ অক্টোবর) লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষে এই অঙ্ক ছিল ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি টাকা। ফলে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৮৪১ কোটি টাকা বা ২.৪৯ শতাংশ। তুলনামূলকভাবে আগের সপ্তাহে মূলধন কমেছিল ৭ হাজার ৯৩৭ কোটি টাকা বা ১.০৯ শতাংশ। মূলধনের পাশাপাশি সূচকেও এসেছে বড় ধস। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে কমেছে ১৬৪.৩০ পয়েন্ট বা ৩.১১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটির পতন ছিল ১৩২.০৭ পয়েন্ট বা ২.৪৪ শতাংশ। ইসলামী শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই

শরিয়াহ সূচক কমেছে ৪৭.৯৮ পয়েন্ট বা ৪.২৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটির পতন ছিল ৩৭.৭১ পয়েন্ট বা ৩.২২ শতাংশ। এছাড়া বাছাইকৃত ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও বড় পতনের মুখে পড়ে। গত সপ্তাহে সূচকটি কমেছে ৬৫.১২ পয়েন্ট বা ৩.২০ শতাংশ। আগের সপ্তাহে সূচকটির পতন ছিল ৪৮.৮০ পয়েন্ট বা ২.৩৪ শতাংশ। বাজারে দরপতনের সঙ্গে সঙ্গে লেনদেনেও এসেছে ধীরগতি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫২২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে গড় লেনদেনের পরিমাণ ছিল ৬৫৭ কোটি ১২ লাখ টাকা। ফলে গড়ে দৈনিক লেনদেন কমেছে ১৩৪ কোটি ৯০ লাখ টাকা বা ২০.৫৩ শতাংশ। লেনদেনের শীর্ষে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির

শেয়ার সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২০ কোটি ৩২ লাখ টাকার, যা মোট লেনদেনের ৩.৮৯ শতাংশ। দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডে, প্রতিদিন গড়ে ২০ কোটি ১৭ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। এছাড়া লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সামিট এলায়েন্স পোর্ট, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। বাজার বিশ্লেষকদের মতে, টানা দরপতনে বিনিয়োগকারীরা এখন চরম অনিশ্চয়তায় ভুগছেন। মূলধন হারানোর ভয়ে অনেকেই শেয়ার বিক্রি করে বাজার থেকে সরে যাচ্ছেন। নতুন করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ না

বাড়লে বাজারে দ্রুত স্থিতিশীলতা ফিরবে না বলেও তারা মনে করছেন। বিশ্লেষকরা আরও বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা, সুদের হার বৃদ্ধি, ব্যাংক খাতে তারল্য সংকট এবং কোম্পানিগুলোর দুর্বল আর্থিক ফলাফল বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা মনে করেন, বাজার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ না এলে এই নিম্নমুখী ধারা অব্যাহত থাকতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান