ঢাবির ‘বি’ ইউনিটে উত্তীর্ণ ৯.৮৫ শতাংশ শিক্ষার্থী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫

ঢাবির ‘বি’ ইউনিটে উত্তীর্ণ ৯.৮৫ শতাংশ শিক্ষার্থী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর এই ইউনিটে ৯.৮৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এ বছর মানবিকের ১৭০৭ আসন, বিজ্ঞানের ৯৪৪ আসন, এবং ব্যবসায় শিক্ষার ২৮৩ আসন নিয়ে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে মানবিকে ৫৭১৪ জন, বিজ্ঞানে ৪৮৫৭ জন এবং ব্যবসায় শিক্ষার ৭৩৯ জন পাশ করেছেন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি শিক্ষার্থীরা তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম,

পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে ভর্তির ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এ ছাড়াও গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU ALS টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ০৯ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের