ঢাবিতে ভোট দিতে এসেছেন ‘কাফনে মোড়ানো মৃত ব্যক্তি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫

ঢাবিতে ভোট দিতে এসেছেন ‘কাফনে মোড়ানো মৃত ব্যক্তি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ |
২০২৪ সালের শেখ হাসিনা সরকারের ডামি নির্বাচন দিবস ৭ জানুয়ারি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডামি নির্বাচনের প্রদর্শনী করেছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ‘৭ জানুয়ারি খুনি হাসিনার ডামি নির্বাচন প্রদর্শনী ও ভোটদান প্রতিযোগিতা’ শীর্ষক কর্মসূচির আয়োজন করেছে ঢাবি শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ। এই ডামি নির্বাচনের স্লোগান ছিল ‘৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন' এবং ‘যত ভোট, তত নোট’। নির্বাচনে প্রকাশ্যে শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে নৌকা মার্কায় ভোট দিতে দেখা যায়। যে ব্যক্তি এক মিনিটে নৌকা মার্কায় সবচেয়ে বেশি ভোট দিতে পারবে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রত্যেক ব্যক্তিকেই ভোট দেওয়ার জন্য ডামি টাকা দিতে

দেখা যায় ডামি আওয়ামী লীগ নেতাদের। আয়োজকদের অন্যতম মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, গত বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ সেই সময় কোন ধরণের পরিস্থিতিতে ছিল সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। সমন্বয়ক মাহিন সরকার বলেন, আজকের এই ডামি নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে লাল কার্ড দেখানো হয়েছে যেন ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটতে না পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস