ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল
বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়
৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী
৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?
মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত
কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন
ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা, বিক্ষোভ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গায়েবানা জানাজা করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ জানাজার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে রাত নয়টার দিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে
হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। আমরা প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে।
হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। আমরা প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটেছে।



