ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক
চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০
বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর
প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর
‘আওয়ামী লীগ হারিয়ে যাওয়ার নয়, ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’: ড. কার্জন
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘোষণা
সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ চার মহানগর ও ৬ জেলায় কমিটি দিয়েছে বিএনপি। এর মধ্যে কোনোটিতে পূর্ণাঙ্গ ও কোনোটিতে আংশিক কমিটি দেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ দলের হাইকমান্ডের নির্দেশে ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর উত্তরে।
আংশিক আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আব্দুর রাজ্জাক (দপ্তর)।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটির গঠনের ২ মাসের মাথায় তা ভেঙে দেওয়া হয়।
তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আহ্বায়ক সাইফুল আলম নিরব ও সদস্য সচিব ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। নিরব-আমিনুলের আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে ছিলেন আমানউল্লাহ আমান ও আমিনুল হক। এ নিয়ে টানা তিন কমিটির শীর্ষ পদে রইলেন সাবেক ফুটবলার আমিনুল।