ঢাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত এক, আহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫

ঢাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত এক, আহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ |
রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত ও দুই যুবক আহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত মো. আসিফ (১৯) ঢাকার কামরাঙ্গীর চর এলাকার মো. জহিরের ছেলে। আর আহত একজন হলেন আতিক (১৮), অন্য জনের পরিচয় জান যায়নি। এ বিষয়ে চকবাজার থানার পরিদর্শক আবুল খায়ের বলেন, ঘটনাটি মূলত কেরানীগঞ্জ এলাকার জিঞ্জিরা ঘাটে। তারা তিনজন সেখানে ছিনতাই করতে গেলে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। এদের মধ্যে আতিক কেরানীগঞ্জে জনতার হাতে ধরা পড়েন অন্য দুইজন নদীতে ঝাপ দেন। তারা সাঁতরে চকবাজার থানার সোয়ারীঘাটের চম্পাতলী ঘাট এলাকায় ওঠেন। এ সময় স্থানীয় জনতা তাদের

গণপিটুনি দেন। তিনি বলেন, গণপিটুনি খাওয়া নদীর দুই পাড়ের তিন ছিনতাইকারীকে সেখান থেকে উদ্ধার করে মিডফোর্ট হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁদের আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজন এখন পুলিশি প্রহরায় এ হাসপাতালে চিকিৎসাধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান