ড. ইউনূসকে ‘সবচেয়ে বড় রাজাকার’ আখ্যা সাংবাদিক পান্নার, পাঠ্যপুস্তকে নাম অন্তর্ভুক্তির দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬
     ৩:৫৪ অপরাহ্ণ

আরও খবর

কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ

সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস

দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী

উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল

৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু

ড. ইউনূসকে ‘সবচেয়ে বড় রাজাকার’ আখ্যা সাংবাদিক পান্নার, পাঠ্যপুস্তকে নাম অন্তর্ভুক্তির দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৫৪ 34 ভিউ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে ‘প্রধানতম শত্রু ও বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন সাংবাদিক মনজুরুল আলম পান্না। একই সঙ্গে তিনি পাঠ্যপুস্তকে ড. ইউনূসের নাম ‘সবচেয়ে বড় রাজাকার ও লুটেরা’ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে সাংবাদিক মনজুরুল আলম পান্না প্রধান উপদেষ্টার কড়া সমালোচনা করে এসব কথা বলেন। বক্তব্যে মনজুরুল আলম পান্না বলেন, ‘৫৫ বছরের ইতিহাসে এই মাটি-মানুষ-মুক্তিযুদ্ধের প্রধানতম শত্রু এই ব্যক্তি। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, সবচেয়ে বড় রাজাকার, লুটেরা হিসেবে পাঠ্যপুস্তকে ড. ইউনূসের নাম অন্তর্ভুক্তির দাবি করছি।’ ড. ইউনূসের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে এই সাংবাদিক আরও বলেন, ‘পুরো বিশ্বের সামনে

তাঁর মুখোশ উন্মোচনের দায় আমাদের সবার। যদিও কিছু রাজাকার শাবকের কাছে তাঁর জুড়ি মেলা ভার।’ সাংবাদিক মনজুরুল আলম পান্না মূলত ‘মানচিত্র’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। এ ছাড়া তিনি বিভিন্ন রাজনৈতিক টক শোতে আলোচক হিসেবে অংশ নিয়ে থাকেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের নিয়মিত সমালোচনা করতে দেখা যায় তাঁকে। এর আগে গত বছরের আগস্টের শেষ দিকে মতপ্রকাশ ও সরকারের সমালোচনার অভিযোগে তাঁকেসহ আরও কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল। ওই গ্রেপ্তারের ঘটনায় সে সময় মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছিল। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি জামিনে মুক্তি পান। কারামুক্তির পর থেকেই তিনি বর্তমান সরকার

এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নীতির বিরুদ্ধে সরব রয়েছেন। তাঁর এই সাম্প্রতিক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম আগুনের খেলা আর ঐতিহ্যের মায়া: হ্যপিং প্রাচীন শহরের এক রঙিন উপাখ্যান ৮ বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস মধ্যপ্রাচ্য সংকট: আজও বাতিল হলো ২৪ ফ্লাইট যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বিপাকে যুক্তরাষ্ট্র, উত্তরণের পথ খুঁজছেন ট্রাম্প ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমু আর নেই চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে বড় সুখবর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ১৭ মার্কিন স্থাপনা: নিউইয়র্ক টাইমস ইরাকে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬ রাজধানীর নদ্দায় আগুন লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু