ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়ানোর নির্দেশ পুতিনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪

ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়ানোর নির্দেশ পুতিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ |
রাশিয়ার ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, চলতি বছর রাশিয়া প্রায় ১৪ লাখ ড্রোন উৎপাদন করবে। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য এসব ড্রোন কাজে দেবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি সামরিক-শিল্প কমিশনের বৈঠকে ওই নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, ২০২৩ সালে রাশিয়ার সশস্ত্র বাহিনীকে বিভিন্ন ধরনের প্রায় এক লাখ ৪০ হাজার ড্রোন সরবরাহ করা হয়েছে। পুতিন বলেন, চলতি বছর এ সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় অর্থাৎ প্রায় ১০ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালিয়ে যাচ্ছে রাশিয়া। দু’দেশের মধ্যকার প্রায়

এক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তের যুদ্ধে মূলত আর্টিলারি ও ড্রোন ইউনিটগুলো ব্যবহার করছে উভয় দেশ। লোকবল ব্যবহার না করে হামলার কাজে ব্যবহার করা যায় বলে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ সাম্প্রতিক সময়ে ড্রোন উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছে। এ সম্পর্কে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রে যারা ড্রোনের চাহিদা মেটাতে পারবে তারাই জয়লাভ করবে। সূত্র: তাস নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা