‘ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দিয়ে দেন, তিনি এটার প্রাপ্য’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

‘ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দিয়ে দেন, তিনি এটার প্রাপ্য’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে জল্পনা-কল্পনার কোনো কমতি নেই। এরই মধ্যে যুক্ত হয়েছে তার নোবেল পুরস্কার জয়ের নেশা! কারণ বহুবার ট্রাম্প নিজেই বলেছেন যে তিনি বর্তমানে বিশ্বব্যাপী যতোগুলো যুদ্ধ থামিয়েছেন তার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার ট্রাম্পকে সরাসরি নোবেল পুরস্কার দেওয়ার কথা উল্লেখ করেছেন। এর আগেও নেতানিয়াহু ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে আর্জি জানিয়েছিলেন। এবং বারবার তিনি তার এই আর্জি জানিয়ে যাচ্ছেন। যেখানে গাজায় মাত্র যুদ্ধবিরতির দোরগোড়ায় পৌঁছেছে হামাস ও ইসরায়েল। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি প্রস্তাব সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে। এর পরপরই

নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী রোববার ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেম সফর করতে পারেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয়। এটি হবে ট্রাম্পের দ্বিতীয় জেরুজালেম সফর। ২০১৭ সালের মে মাসে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জেরুজালেম সফর করেছিলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ