ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
দেশে শীতকালেও ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুর ধারা অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নতুন বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর। এসময়ে ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। সব মিলিয়ে নতুন বছরের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ২২১ জন। মৃত্যু হল একজনের। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গুতে এর আগে একজনের মৃত্যু হয়েছিল গত বছরের ৩১ ডিসেম্বর। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার

দুই সিটি করপোরেশন এলাকায় ২৩, ঢাকা বিভাগে ৮, ময়মনসিংহ বিভাগে ১, চট্টগ্রাম বিভাগে ১৩, খুলনা বিভাগে ২ এবং বরিশাল বিভাগে ৯ জন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১০ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২২৬ জন। দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা