ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
গরমকালে শীতের কম্বল বিতরণ
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬%
ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ
ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি
ডিসির আপত্তিকর ভিডিওকাণ্ডে তদন্ত কমিটি
আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিষয়ে এবার তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার শৃঙ্খলা পরিপন্থি আচরণের সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্য হলেন জনপ্রশান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নূরুল হক।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্ম সচিব এ কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন।
বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন
মন্ত্রণালয় শনিবার তাকে শরীয়তপুর থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এখন এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করল মন্ত্রণালয়।
মন্ত্রণালয় শনিবার তাকে শরীয়তপুর থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এখন এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করল মন্ত্রণালয়।



