ডিএমপির ৩ সহকারী কমিশনারকে বদলি – ইউ এস বাংলা নিউজ




ডিএমপির ৩ সহকারী কমিশনারকে বদলি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ |
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক আদেশে এ বদলি করা হয়। আদেশে বলা হয়েছে, ডিবির রমনা বিভাগের এসি পহন চাকমাকে বদলি করে বিমানবন্দর জোনের এসি দায়িত্ব দেওয়া হয়েছে। নিউমার্কেট জোনের এসি তারিক লতিফি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এসি মো.জাহাঙ্গীর কবিরকে নিউমার্কেট জোনের এসি হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানিয়েছে ডিএমপি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের ৩১ মার্চ : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত গরমকালে শীতের কম্বল বিতরণ স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা?