ট্রাম্পের সাবেক পুত্রবধূর সঙ্গে সম্পর্কে জড়ালেন টাইগার উডস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫

ট্রাম্পের সাবেক পুত্রবধূর সঙ্গে সম্পর্কে জড়ালেন টাইগার উডস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ |
গলফ সুপারস্টার টাইগার উডস রোববার এক সামাজিকমাধ্যম পোস্টে তার নতুন সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখা উডস এই প্রথমবারের মতো তার সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন, যেখানে জানান তিনি ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভানেসা ট্রাম্পের সাথে ডেট করছেন। সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। উডস এক্স প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ভালোবাসা আকাশে ভাসছে এবং তোমার পাশে জীবন অনেক সুন্দর।’ ছবিতে উডস এবং ভানেসা একসাথে আরামদায়ক মুহূর্ত কাটাচ্ছেন। তিনি আরও যোগ করেন, ‘এখন আমরা আমাদের প্রিয়জনদের জন্য গোপনীয়তা কামনা করি’। এই ঘোষণাটি আসে কিছুদিন ধরে চলা গুজবের

পর, যেখানে উডস এবং ভানেসা ট্রাম্পের সম্পর্ক নিয়ে নানা ট্যাবলয়েডে আলোচনা হচ্ছিল। ভানেসা ট্রাম্প ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সাথে ১৩ বছরের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ঘটিয়েছিলেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ছবি পোস্ট করেন। যৌথভাবে তারা এ ঘোষণা দেন। টাইগার উডসের জন্য এমন একটি প্রকাশ্য সম্পর্কের ঘোষণা কিছুটা অপ্রত্যাশিত ছিল। তার জীবনযাত্রা এতদিনে গোপনীয়তার প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল, তার বিলাসবহুল ইয়টের নাম পর্যন্ত রাখা হয়েছিল ‘প্রাইভেসি’। ২০০৯ সালে তার যৌন কেলেঙ্কারি প্রকাশ হওয়ার পর তার ব্যক্তিগত জীবন আলোচনায় চলে আসে, যা তার ক্যারিয়ারের জন্য বিপর্যয় ডেকে আনে। এলিন নর্ডেগ্রেনের সঙ্গে তার ৬ বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে

যাওয়ার পেছনে ছিল উডসের একাধিক সম্পর্কের ঘটনা, এমনকি বলা হয়েছিল, তিনি তার বিবাহিত জীবনে ১২০ জনেরও বেশি নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ‘২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুরো স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল ডিপ স্টেট’ নতুন সম্পর্ক কি পুরোনো ব্যথা ভুলাতে পারে? যেসব শর্তে যুদ্ধ বন্ধে রাজি ইরান দেড় যুগ পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, দর্শনার্থীদের ভিড় বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের, সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পদ্মায় বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫ সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদের ৫ দিনের রিমান্ড অজানা উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না: হানিফ সংকেত বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি